×

শিক্ষা

নজরুল বিশ্ববিদ্যালয়ে নতুন দুটি হল চালু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২০ জানুয়ারি ২০২২, ০৫:২৮ পিএম

নজরুল বিশ্ববিদ্যালয়ে নতুন দুটি হল চালু

বৃহস্পতিবার দুপুরে নতুন ২ হলের শিক্ষার্থীদের আসন বরাদ্দের তালিকা প্রকাশ ও চাবি হস্তান্তর অনুষ্ঠানে বক্তব্য রাখছেন সৌমিত্র শেখর। ছবি : ভোরের কাগজ

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে নবনির্মিত দুটি আবাসিক হল ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল’ ও ‘বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলে’র আসন বরাদ্দ এবং চাবি হস্তান্তর করেছেন বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. সৌমিত্র শেখর। এর মাধ্যমে নির্ধারিত সময়ের একদিন আগেই ছাত্রছাত্রীদেরকে দেয়া হল চালুর অঙ্গীকার পূরণ করেন তিনি।

গত ১ জানুয়ারি নবনির্মিত দুটি হল চালুর দাবিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা উপাচার্যের বাসভবন ‘দুখুমিয়া বাংলো’ অবরোধ এবং আমরণ অনশন করার কর্মসূচিতে উপাচার্য বলেছিলেন, ২১ জানুয়ারির আগেই হল খুলে দেয়ার ব্যবস্থা করবেন। সেই ঘোষণার ধারাবাহিকতায় উপাচার্যের নেতৃত্বে প্রশাসনের নিরলস প্রচেষ্টার ফলে ঘোষিত সময়ের একদিন আগেই শিক্ষার্থীদের হল চালু করা সম্ভব হয়েছে।

বৃহস্পতিবার (২০ জানুয়ারি) দুপুরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলের আবাসিক শিক্ষার্থীদের আসন বরাদ্দে তালিকা প্রকাশ ও চাবি হস্তান্তর অনুষ্ঠানের আয়োজন করা হয়।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রভোস্ট মাসুম হাওলাদার ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলের প্রভোস্ট নুসরাত শারমিনের যুগ্ম-সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য প্রফেসর ড. সৌমিত্র শেখর। নতুন হল চালু উপলক্ষে শিক্ষার্থীদের মধ্যে সাজ সাজ রব পড়ে গেছে। নির্ধারিত সময়ের মধ্যে হল চালু করায় তারা উপাচার্যের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

অনুষ্ঠানে হলে সিট বরাদ্দ পাওয়া আবাসিক শিক্ষার্থীদের উদ্দেশ্যে উপাচার্য সৌমিত্র শেখর বলেন, আমাদের বিশ্ববিদ্যালয়ের হলগুলো হয়ে উঠবে একাডেমিক পড়াশুনার প্রধান জায়গা। আমরা সুনির্দিষ্ট সময়ের মধ্যে ক্লাস করবো, সুনির্দিষ্ট সময়ের মধ্যে পরীক্ষা নেবো। সেজন্য আমরা একাডেমিক ক্যালেন্ডার দিচ্ছি। ছাত্ররা যেমন হলে উঠবে তেমনই পড়াশুনা শেষে হল থেকে বেরিয়ে যেতে হবে- এমন মানসিকতা নিয়ে সবাইকে মিলেমিশে হলে থাকতে হবে।

তিনি বলেন, আমাদের এই শিক্ষাবান্ধব সরকার শিক্ষার জন্য বিনিয়োগে প্রস্তুত। আমাদের অনেক পরিকল্পনা আছে এই বিশ্ববিদ্যালয়কে নিয়ে। আপনারা শুধু একটি শিক্ষাবান্ধব,শান্তিপূর্ণ পরিবেশ তৈরিতে সহায়তা করুন।

এসময় নতুন হল দুটি নির্মাণ ও চালুর ব্যাপারে সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, শিক্ষা সচিবসহ সরকারের বিভিন্ন মহলকে।

চাবি হস্তান্তর অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ট্রেজারার প্রফেসর মো. জালাল উদ্দিন, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. নজরুল ইসলাম, রেজিস্ট্রার কৃষিবিদ ড. মো. হুমায়ুন কবীর। শুভেচ্ছা বক্তব্য দেন প্রক্টর ড. উজ্জ্বল কুমার প্রধান, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. তপন কুমার সরকার, বঙ্গবন্ধু নীল দলের সাধারন সম্পাদক ড. সেলিম আল মামুন, শিক্ষক সমিতির সভাপতি ড. মুহাম্মদ এমদাদুর রাশেদ, কর্মকর্তা পরিষদের সভাপতি প্রকৌশলী মো. জোবায়ের হোসেন, নজরুল বিশ্বববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মো.নজরুল ইসলাম বাবু ও সাধারন সম্পাদক মো. রাকিবুল হাসান রাকিব।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলের ধারণক্ষমতা ১ হাজার ২৮৪ ও ১ হাজার ১৭৫ জন করে শিক্ষার্থী। চাবি হস্তান্তরের মাধ্যমে পূরণ হলো শিক্ষার্থীদের বহুলপ্রতিক্ষীত হল চালুর দাবি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বাংলাদেশের হজ ব্যবস্থাপনায় প্রশংসা সৌদি হজমন্ত্রীর

বাংলাদেশের হজ ব্যবস্থাপনায় প্রশংসা সৌদি হজমন্ত্রীর

ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ

ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ

ইপিআই কর্মসূচির জন্য ৪১২ কোটি টাকার টিকা কিনবে সরকার

ইপিআই কর্মসূচির জন্য ৪১২ কোটি টাকার টিকা কিনবে সরকার

সুন্দরবন উপকূলে পুশইনের চেষ্টা ব্যর্থ, কড়া অবস্থানে বিজিবি

সুন্দরবন উপকূলে পুশইনের চেষ্টা ব্যর্থ, কড়া অবস্থানে বিজিবি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App