×

শিক্ষা

দ্বিতীয় মেধাতালিকায় ভর্তি শেষেও ইবিতে আসন খালি ৭০ শতাংশ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০১ ফেব্রুয়ারি ২০২২, ০৩:১২ পিএম

দ্বিতীয় মেধাতালিকায় ভর্তি শেষেও ইবিতে আসন খালি ৭০ শতাংশ

ইসলামী বিশ্ববিদ্যালয়। ফাইল ছবি

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ২০২০-২১ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের দ্বিতীয় মেধাতালিকার ভর্তি কার্যক্রম সম্পন্ন হয়েছে। ভর্তি শেষে তিন ইউনিটে এখনও ১৪৭৫টি আসন খালি রয়েছে। যা মোট আসনের ৭০ শতাংশ। খালি আসনগুলোর বিপরীতে ২ ফেব্রুয়ারি তৃতীয় মেধাতালিকা প্রকাশ করা হবে। মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেল সূত্রে এসব তথ্য জানা গেছে। তথ্য অনুযায়ী, গত ১১ জানুয়ারি প্রথম মেধাতালিকার ভর্তি সম্পন্ন হয়। পরে ১৯ জানুয়ারি দ্বিতীয় মেধাতালিকা প্রকাশিত হওয়ার পর ভর্তি কার্যক্রম শেষ হয়েছে ২৫ জানুয়ারি। এ পর্যন্ত তিন ইউনিটে মোট ২০৯৫ আসনের বিপরীতে ভর্তি হয়েছেন ৬২০ শিক্ষার্থী। ফলে বিজ্ঞান অনুষদভূক্ত ‘এ ইউনিটে ৩৪৯টি, কলা, সামাজিক বিজ্ঞান ও আইন অনুষদভূক্ত ‘বি ইউনিটে ৮২৯টি এবং বাণিজ্য অনুষদভূক্ত ‘সি’ ইউনিটে ২৯৭টি আসন শূন্য রয়েছে। উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের শূন্য আসন, ভর্তিসহ এ সম্পর্কিত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইট (www.iu.ac.bd) থেকে জানা যাবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

থাই গাঁজার চালানসহ ভারতীয় নাগরিক গ্রেপ্তার

থাই গাঁজার চালানসহ ভারতীয় নাগরিক গ্রেপ্তার

ভয়াবহ দাবানলে স্পেনে জরুরি অবস্থা জারি

ভয়াবহ দাবানলে স্পেনে জরুরি অবস্থা জারি

দুপুরের মধ্যে যেসব জেলায় বজ্রসহ বৃষ্টির শঙ্কা

দুপুরের মধ্যে যেসব জেলায় বজ্রসহ বৃষ্টির শঙ্কা

বান্দরবানে নৌকাডুবে পর্যটক নিখোঁজ

বান্দরবানে নৌকাডুবে পর্যটক নিখোঁজ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App