×

শিক্ষা

এবার ৩২ পাবলিক বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৭ এপ্রিল ২০২২, ০৪:৩৬ পিএম

দেশের ৩২টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে এ বছর গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা হবে। আজ বৃহস্পতিবার (৭ এপ্রিল) বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে (ইউজিসি) ভর্তি পরীক্ষা নিয়ে উপাচার্যদের সঙ্গে ইউজিসির এক সভায় প্রাথমিকভাবে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

সভায় বলা হয়েছে, তিনটি গুচ্ছে অনুষ্ঠিত হবে এ পরীক্ষা। এছাড়া পরীক্ষার সময়সূচি নিয়ে শুক্রবার বিশ্ববিদ্যালয় পরিষদের সভায় সিদ্ধান্ত হবে।

এবার প্রথমবারের মতো নতুন তিনটি বিশ্ববিদ্যালয় গুচ্ছ পদ্ধতির ভর্তিতে অন্তর্ভুক্ত হচ্ছে। বিশ্ববিদ্যালয়গুলো হলো কিশোরগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়।

সভায় গুচ্ছের বাইরে থাকা বিশ্ববিদ্যালয়গুলোকে দ্রুত ভর্তি পরীক্ষার সময়সূচি, ভর্তি পরীক্ষা গ্রহণ, ফলাফল ও ভর্তির সময় প্রকাশের সুপারিশ করা হয়। এসময় ইউজিসির পক্ষ থেকে ভর্তি পরীক্ষার ফি ও পাবলিক বিশ্ববিদ্যালয়ে যেসব বিষয়ে আসন খালি থাকে, সেগুলোর আসনসংখ্যা কমানোর পরামর্শ দেয়া হয়।

ইউজিসির চেয়ারম্যান (রুটিন দায়িত্ব) দিল আফরোজা বেগমের সভাপতিত্বে সভায় কমিশনের সদস্য মুহাম্মদ আলমগীর, বিশ্বজিৎ চন্দ, মো. আবু তাহের, কমিশনের সচিব ফেরেস জামান, পাবলিক বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের পরিচালক মোহাম্মদ জামিনুর রহমানসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পদত্যাগপত্রে কী লিখেছেন পুতুল?

পদত্যাগপত্রে কী লিখেছেন পুতুল?

এসএসসি পুনঃনিরীক্ষণের ফল আজ, জানা যাবে যেভাবে

এসএসসি পুনঃনিরীক্ষণের ফল আজ, জানা যাবে যেভাবে

এসএমই ঋণ নিতে কী লাগবে?

এসএমই ঋণ নিতে কী লাগবে? ব্যবসা শুরু থেকে সম্প্রসারণ- জামানত, কাগজপত্র, যোগ্যতা ও সুদের হার জানুন

হরমুজে পালটাপালটি হামলা, বৈশ্বিক জ্বালানি সরবরাহে নতুন শঙ্কা

হরমুজে পালটাপালটি হামলা, বৈশ্বিক জ্বালানি সরবরাহে নতুন শঙ্কা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App