×

শিক্ষা

বেসরকারি শিক্ষকদের শতভাগ উৎসব ভাতার বিষয়ে সিদ্ধান্ত হয়নি: শিক্ষামন্ত্রী

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৮ এপ্রিল ২০২২, ১২:২৪ পিএম

বেসরকারি শিক্ষকদের শতভাগ উৎসব ভাতার বিষয়ে সিদ্ধান্ত হয়নি: শিক্ষামন্ত্রী

শুক্রবার চাঁদপুর সার্কিট হাউজে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। ছবি; সংগৃহীত

বেসরকারি শিক্ষকদের দাবি করা শতভাগ উৎসব ভাতার বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। আজ শুক্রবার (৮ এপ্রিল) সকালে চাঁদপুর সার্কিট হাউজে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, আমরা জানি আমাদের বেসরকারি শিক্ষকরা শতভাগ উৎসব ভাতা চান। আসলে এই বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি।

তিনি আরও বলেন, তবে আমি মনে করি, যখন আমাদের শিক্ষার মান উন্নয়নের জন্য কাজ করছি, তখন শিক্ষকদের আর্থিক ও সামাজিক নিরাপত্তা বিধান করা ছাড়া শিক্ষার মানোন্নয়ন সম্ভব নয়। তবে সরকারের আবার সক্ষমতার বিষয় রয়েছে। কাজেই সবকিছু মিলিয়ে বিষয়টি দেখছি কতটুকু করা যায়।

এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ, পুলিশ সুপার মিলন মাহমুদ, চাঁদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব নুরুল ইসলাম নাজিম দেওয়ান, চাঁদপুর পৌরসভার মেয়র জিল্লুর রহমান জুয়েলসহ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

হবিগঞ্জের বিচারককে হাইকোর্টের তলব

মামলা ঝুলছে পাঁচ বছর হবিগঞ্জের বিচারককে হাইকোর্টের তলব

বাতিল হয়ে গেল ইরানের জন্য বরাদ্দ থাকা টিকিটও

বাতিল হয়ে গেল ইরানের জন্য বরাদ্দ থাকা টিকিটও

‘জনগণের শক্তি নিয়েই আমি ফিরব’

ভারতের পত্রিকায় সিরিজ সাক্ষাৎকারে শেখ হাসিনা ‘জনগণের শক্তি নিয়েই আমি ফিরব’

এক রাতে তিন কৃষকের সাত গরু চুরি, আতঙ্কে খামারিরা

এক রাতে তিন কৃষকের সাত গরু চুরি, আতঙ্কে খামারিরা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App