×

শিক্ষা

ঢাবি 'খ' ইউনিটের ভর্তি পরীক্ষা আজ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৪ জুন ২০২২, ০৮:৩২ এএম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২১-২২ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির কলা অনুষদভুক্ত ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষা আজ শনিবার (৪ জুন) অনুষ্ঠিত হবে। এই ইউনিটে প্রতিটি আসনের বিপরীতে লড়বেন ৩৩ জন শিক্ষার্থী।

পরীক্ষা শুরু হবে বেলা ১১টায় এবং শেষ হবে সাড়ে ১২টায়। মোট ১০০ নম্বরের এ পরীক্ষায় ৬০ নম্বরের এমসিকিউ (বহুনির্বাচনী) এবং ৪০ নম্বরের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। এমসিকিউ (বহুনির্বাচনী) অংশের জন্য ৪৫ মিনিট ও লিখিত অংশের জন্য নির্ধারিত থাকবে ৪৫ মিনিট।

এ বছর ‘খ’ ইউনিটে মোট এক হাজার ৭৮৮ আসনের বিপরীতে ৫৮ হাজার ৫৫৪ জন ভর্তিচ্ছুর আবেদন জমা পরেছে। এ হিসেবে আসনপ্রতি প্রার্থীর সংখ্যা দাঁড়ায় ৩৩ জন। যেখানে গত বছরে প্রতি আসনের বিপরীতে প্রার্থী ছিল ২০ জন। গত বছর মোট দুই হাজার ৩৭৮ আসনের বিপরীতে ৪৭ হাজার ৬৩২ জনের আবেদন জমা পড়ে।

দ্বিতীয় দিনের মতো ঢাকাসহ দেশের সাতটি বিভাগীয় শহরের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে নিজের আসনটি নিশ্চিত করার লক্ষ্যে লড়বেন ভর্তিচ্ছুরা।

এর আগে শুক্রবার (৩ জুন) ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষা ঢাকাসহ দেশের আটটি বিভাগীয় শহরে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ছাড়াই সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। 'গ' ইউনিটের ভর্তি পরীক্ষায় কেন্দ্রে শিক্ষার্থী উপস্থিতির হার ছিল ৯৮ শতাংশ।

বিশ্ববিদ্যালয় ভর্তি কমিটির সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১০ জুন বিজ্ঞান অনুষদভুক্ত ‘ক’ ইউনিট, ১১ জুন সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘ঘ’ ইউনিট এবং ১৭ জুন চারুকলা অনুষদভুক্ত ‘চ’ ইউনিটের ভর্তি পরীক্ষা (সাধারণ জ্ঞান) অনুষ্ঠিত হবে।

সবগুলো ইউনিটের পরীক্ষা বেলা ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। ‘চ’ ইউনিটের ভর্তি পরীক্ষা (সাধারণ জ্ঞান) বেলা ১১টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।

গত বছরের মতো এবছরও ‘ক’, ‘খ’, ‘গ’ ও ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় ৬০ নম্বরের এমসিকিউ এবং ৪০ নম্বরের লিখিত পরীক্ষা হবে। শুধু ‘চ’ ইউনিটের পরীক্ষায় ৪০ নম্বরের এমসিকিউ এবং ৬০ নম্বরের লিখিত পরীক্ষা নেয়া হবে।

‘ক’, ‘খ’, ‘গ’ ও ‘ঘ’ ইউনিটের এমসিকিউ পরীক্ষার জন্য ৪৫ মিনিট এবং লিখিত পরীক্ষার জন্য ৪৫ মিনিট সময় নির্ধারণ করা হয়েছে। ‘চ’ ইউনিটের এমসিকিউ পরীক্ষার জন্য ৩০ মিনিট এবং লিখিত পরীক্ষার জন্য ৬০ মিনিট সময় পাবেন শিক্ষার্থীরা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শিল্পকলা প্রদর্শনী ‘অন্তর্লোকের সন্ধানে’ শুরু হচ্ছে বৃহস্পতিবার

শিল্পকলা প্রদর্শনী ‘অন্তর্লোকের সন্ধানে’ শুরু হচ্ছে বৃহস্পতিবার

বাংলাদেশের কাছে হারের কারণ জানালেন অস্ট্রেলিয়া অধিনায়ক

বাংলাদেশের কাছে হারের কারণ জানালেন অস্ট্রেলিয়া অধিনায়ক

আবারো কি এস আলমে ফিরতে পারে মালিকানা?

ইসলামী ব্যাংক ইস্যুতে উত্তাল সংসদ আবারো কি এস আলমে ফিরতে পারে মালিকানা?

উত্তরায় ক্যাসিনো নির্মূলে সাঁড়াশি অভিযানে ডিএমপি

ফলোআপ উত্তরায় ক্যাসিনো নির্মূলে সাঁড়াশি অভিযানে ডিএমপি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App