×

শিক্ষা

শাবি প্রেসক্লাবের সভাপতি নাজমুল, সম্পাদক মাসুদ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৬ জুন ২০২২, ০৫:০২ পিএম

শাবি প্রেসক্লাবের সভাপতি নাজমুল, সম্পাদক মাসুদ

শাবি প্রেস ক্লাবের সভাপতি নাজমুল হুদা ও সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মাসুদ নির্বাচিত হয়েছেন। ছবি: ভোরের কাগজ

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) কর্মরত সাংবাদিকদের সংগঠন শাহজালাল বিশ্ববিদ্যালয় (শাবি) প্রেস ক্লাবের ১৮তম কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। কমিটিতে ভোরের কাগজের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি নাজমুল হুদা সভাপতি ও দেশ রূপান্তরের আবদুল্লাহ আল মাসুদ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

বৃহস্পতিবার (১৬ জুন) দুপুর দুইটার দিকে নির্বাচন শেষে ফলাফল ঘোষণা করেন বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. মো. মাহবুবুল হাকিম।

নির্বাচনে অন্য সদস্যরা হলেন, সহ-সভাপতি রাশেদুল হাসান (ডেইলি ক্যাম্পাস), যুগ্ম সম্পাদক নুরুল ইসলাম রুদ্র (কালেরকন্ঠ), অর্থ সম্পাদক হাসান নাঈম (বাংলানিউজ টোয়েন্টিফোর ডট কম) ও দপ্তর সম্পাদক জুবায়েদুল হক রবিন (ঢাকা) নির্বাচিত হয়েছেন।

এছাড়া কার্যকরী সদস্য যথাক্রমে- তানভীর হাসান (আজকের পত্রিকা), শাদমান শাবাব (কাজির বাজার) ও আদনান হৃদয় (দৈনিক অধিকার) নির্বাচিত হয়েছেন।

নির্বাচনের ফলাফল ঘোষণাকালে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ারুল ইসলাম, সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. মো. মুস্তাবুর রহমান, শাবি শিক্ষক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক ড. জায়েদা শারমিন, ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক আমিনা পারভীন, প্রক্টর ইসরাত ইবনে ইসমাইল, প্রেস ক্লাবের সদ্য সাবেক সভাপতি জুবায়ের মাহমুদ, সাধারণ সম্পাদক মাসুদ আল রাজী, যুগ্ম সম্পাদক জি এম ইমরানসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এবং প্রেস ক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন। এ সময় উপস্থিত অতিথিরা নবনির্বাচিত কমিটির সদস্যদের অভিনন্দন জানান।

নতুন কমিটির নির্বাচিত সদস্যদের অভিনন্দন জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ, রেজিস্ট্রার মুহাম্মদ ইশফাকুল হোসেনসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইউরোপ থেকে ৩৫ বাংলাদেশিকে ফেরত

ইউরোপ থেকে ৩৫ বাংলাদেশিকে ফেরত

মঈন খানকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি

মঈন খানকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি

ট্রাম্প জামাতার ফোন হ্যাক, মিলল ‘মধ্যপ্রাচ্য পুনর্গঠনে’র নীল নকশার ইঙ্গিত

ট্রাম্প জামাতার ফোন হ্যাক, মিলল ‘মধ্যপ্রাচ্য পুনর্গঠনে’র নীল নকশার ইঙ্গিত

সোনা ও রুপার দাম আরও কমল

সোনা ও রুপার দাম আরও কমল

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App