×

শিক্ষা

সৈয়দপুরের এক কলেজের ১৬ শিক্ষার্থীর বুয়েটে ভর্তির সুযোগ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০২ জুলাই ২০২২, ০৮:১২ এএম

সৈয়দপুরের এক কলেজের ১৬ শিক্ষার্থীর বুয়েটে ভর্তির সুযোগ

সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজ। ফাইল ছবি

নীলফামারীর সৈয়দপুর উপজেলা শহরের সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজ থেকে ১৬ জন শিক্ষার্থী একই সঙ্গে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) ভর্তির সুযোগ পেয়েছেন। এর আগে এই প্রতিষ্ঠান থেকে ৩৯ শিক্ষার্থী একই সঙ্গে মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন।

গত বৃহস্পতিবার (৩০ জুন) বুয়েট ২০২১-২২ শিক্ষাবর্ষের প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। এতে দেখা যায়, সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজ থেকে মেধাতালিকায় পঞ্চম স্থানসহ ১৬ শিক্ষার্থী বুয়েটে ভর্তির সুযোগ পেয়েছেন। তাদের মধ্যে ছেলে ১৫ জন এবং মেয়ে একজন।

নিজের শিক্ষাপ্রতিষ্ঠান থেকে একসঙ্গে ১৬ ‍শিক্ষার্থী বুয়েটে ভর্তির সুযোগ পাওয়ার বিষয়ে সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজের অধ্যক্ষ গোলাম আহমেদ ফারুক বলেন, মেডিকেল ও বুয়েটে ভর্তিতে এ বছরের সাফল্যে আমরা গর্বিত।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত ৪ বাংলাদেশি

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত ৪ বাংলাদেশি

১০ অতিরিক্ত পুলিশ সুপারকে বদলি

১০ অতিরিক্ত পুলিশ সুপারকে বদলি

অভিনেত্রীর বিরুদ্ধে ৩ কোটির মানহানির মামলা

অভিনেত্রীর বিরুদ্ধে ৩ কোটির মানহানির মামলা

বিদ্যুৎ সংকট কমবে কবে, জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

বিদ্যুৎ সংকট কমবে কবে, জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App