×

শিক্ষা

পরীক্ষা কেন্দ্রে মোবাইল, দুই শিক্ষক বহিষ্কার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২২, ০৩:৪৪ পিএম

পরীক্ষা কেন্দ্রে মোবাইল, দুই শিক্ষক বহিষ্কার

ছবি: সংগৃহীত

বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) শুরু হওয়া এসএসসি পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন ব্যবহারের অপরাধে দুই শিক্ষককে বহিষ্কার করা হয়েছে।

জানা যায়, চাটমোহর সরকারি রাজা চন্দ্র নাথ ও বাবু শম্ভুনাথ পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা চলাকালে ছাইকোলা মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক (কৃষি বিজ্ঞান) মো. আবুল হাসান ও উত্তরসেন গ্রাম হাইস্কুলের সহকারী শিক্ষক (ভৌত বিজ্ঞান) মো. মাসুর রানা তাদের পকেটে মোবাইল ফোন থাকার বিষয়টি অস্বীকার করেন। ঘটনাটি নিয়ে সন্দেহ হলে নির্বাহী ম্যাজিস্ট্রেট’র জিজ্ঞাসাবাদে সত্যতা পাওয়ায় মোবাইল দুটি উদ্ধার করা হয়।

এসময় উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোছা. মমতাজ মহল ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ওই দুই শিক্ষককে কেন্দ্র হতে দুই বছরের জন্য বহিষ্কার করেন।

চাটমোহর সরকারি রাজা চন্দ্র নাথ ও বাবু শম্ভুনাথ পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্র সচিব মো. আব্দুস ছালাম বিষয়টি নিশ্চিত করেছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

৩ ছাত্রকে বলাৎকার করা শিক্ষকের রুমে মিলল উত্তেজক ওষুধ

৩ ছাত্রকে বলাৎকার করা শিক্ষকের রুমে মিলল উত্তেজক ওষুধ

ফের আত্মহত্যার চেষ্টা মেঘমল্লার বসুর

ফের আত্মহত্যার চেষ্টা মেঘমল্লার বসুর

ইউএনওর ওপর হামলা

ইউএনওর ওপর হামলা

গাড়ির নম্বর প্লেট নিয়ে ডিএমপির নতুন নির্দেশনা

গাড়ির নম্বর প্লেট নিয়ে ডিএমপির নতুন নির্দেশনা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App