×

শিক্ষা

জবিতে বঙ্গবন্ধু চেয়ারের অনুমোদন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২২, ১০:৫৫ পিএম

জবিতে বঙ্গবন্ধু চেয়ারের অনুমোদন

ছবি: সংগৃহীত

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠা পাচ্ছে 'বঙ্গবন্ধু চেয়ার'। বঙ্গবন্ধুর জীবনদর্শন, মতাদর্শ, মুক্তিযুদ্ধ ও বাংলাদেশসহ বিভিন্ন বিষয়ে গবেষণার জন্য এই চেয়ারের অনুমোদন দেয়া হয়েছে।

রবিবার (১৮ সেপ্টেম্বর) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ৯০তম সিন্ডিকেট সভায় বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু চেয়ারের অনুমোদন পায়। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো.ওহিদুজ্জামান।

রেজিস্ট্রার বলেন, সিন্ডিকেট সভায় বঙ্গবন্ধু চেয়ারের অনুমোদন পাশ হয়েছে। নীতিমালাও তৈরি হয়েছে। খুব দ্রুতই একজন স্বনামধন্য অধ্যাপক, বিশিষ্ট গবেষক ও মর্যাদাপূর্ণ শিক্ষককে এ চেয়ারে নিয়োগ দেয়া হবে।

তিনি আরো বলেন, এ পদে নিয়োগপ্রাপ্ত অধ্যাপকরা বঙ্গবন্ধু চেয়ার বা বঙ্গবন্ধু চেয়ার অধ্যাপক পদবিতে ভূষিত হন। আমাদের নীতিমালা অনুযায়ী খুব দ্রুতই এটার বাস্তবায়নের উদ্যোগ নেয়া হবে।

বঙ্গবন্ধু চেয়ার বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের নামে প্রতিষ্ঠিত সম্মানজনক গবেষণা পদ। বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা রেখে দেশ বিদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ে এ চেয়ার প্রতিষ্ঠিত হচ্ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

টানা ২০ ঘণ্টা গ্যাস বন্ধ থাকবে যেসব এলাকায়

টানা ২০ ঘণ্টা গ্যাস বন্ধ থাকবে যেসব এলাকায়

কেন ডিম্বাণু সংরক্ষণ করছেন নারীরা, খরচ-ঝুঁকি কতটা

এগ ফ্রিজিং কেন ডিম্বাণু সংরক্ষণ করছেন নারীরা, খরচ-ঝুঁকি কতটা

মন্ত্রী-প্রতিমন্ত্রীদের জন্য নতুন নির্দেশনা

মন্ত্রী-প্রতিমন্ত্রীদের জন্য নতুন নির্দেশনা

অক্টোবরে চালু হতে পারে ভারত-বাংলাদেশের তিন ট্রেন

অক্টোবরে চালু হতে পারে ভারত-বাংলাদেশের তিন ট্রেন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App