×

শিক্ষা

জগন্নাথ বিশ্ববিদ্যালয় মাতাবে ওয়ারফেজ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৯ অক্টোবর ২০২২, ০৯:১২ পিএম

জগন্নাথ বিশ্ববিদ্যালয় মাতাবে ওয়ারফেজ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর কনসার্ট মাতাবে জনপ্রিয় দুই ব্যান্ডদল ওয়ারফেজ ও সহজিয়া

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর কনসার্ট মাতাবে জনপ্রিয় দুই ব্যান্ডদল ওয়ারফেজ ও সহজিয়া। বুধবার (১৯ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মোস্তফা কামাল।

তিনি বলেন, শিক্ষার্থীদের জন্যই আমরা কাজ করে যাচ্ছি। বিশ্ববিদ্যালয় কনসার্টে ওয়ারফেজ আসবে বলে চুক্তি হয়েছে। সহজিয়া ব্যান্ডদলকেও আনা হচ্ছে। এছাড়া আমাদের বিশ্ববিদ্যালয়ের ব্যান্ডদলসহ শিক্ষক-শিক্ষার্থীরা অনুষ্ঠানে গান পরিবেশন করবেন।

এদিকে ওয়ারফেজ ও সহজিয়া ব্যান্ডদল ছাড়াও থাকবে ট্রাভেলার্স, ব্লু টাচ বাংলাদেশ, রিজেক্টেড, মনের মানুষ, স্বপ্নবাজি, ভবঘুরে ও আবোলতাবোল ব্যান্ডদল। গানের তালে মুগ্ধ করবেন জবি শিক্ষার্থীদের। দুপুর দুইটা থেকে মঞ্চ মাতাবেন তারা।

বিশ্ববিদ্যালয় দিবসের অনুষ্ঠান সূচিতে আরো রয়েছে, উপাচার্যকে বিএনসিসি কর্তৃক গার্ড অব অনার প্রদান, জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত পরিবেশন, বেলুন ও পায়রা উড়িয়ে বিশ্ববিদ্যালয় দিবসের উদ্বোধন, প্রকাশনা উৎসবের উদ্বোধন শেষে আনন্দ র‍্যালি, বার্ষিক চারুকলা প্রদর্শনী উদ্বোধন, তাসের দেশ নাটক পরিবেশনা, শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তাদের নিয়ে মুজিব মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সংবিধানে ইমান, নামাজ কায়েম ও রাষ্ট্রীয়ভাবে জাকাত চালুর দাবি

সংবিধানে ইমান, নামাজ কায়েম ও রাষ্ট্রীয়ভাবে জাকাত চালুর দাবি

মেয়েকে হত্যা করে সাজানো হয় দুর্ঘটনার নাটক, অতঃপর...

মেয়েকে হত্যা করে সাজানো হয় দুর্ঘটনার নাটক, অতঃপর...

ছবি ছাড়া এনআইডি দেওয়ার সুযোগ নেই, রুল খারিজ

ছবি ছাড়া এনআইডি দেওয়ার সুযোগ নেই, রুল খারিজ

সব শিক্ষক-কর্মকর্তার জন্য জরুরি নির্দেশনা

সব শিক্ষক-কর্মকর্তার জন্য জরুরি নির্দেশনা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App