×

শিক্ষা

ইবির প্রথম মেধাতালিকা প্রকাশ, সর্বনিম্ন নম্বর ৮০

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৪ নভেম্বর ২০২২, ০৫:৫৭ পিএম

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতক সম্মান প্রথম বর্ষের ভর্তির প্রথম মেধাতালিকা প্রকাশিত হয়েছে। মেধাতালিকায় ‘এ’ ইউনিটে ৯৪৯ জন, ‘বি’ ইউনিটে ৬০৮ জন, ‘সি’ ইউনিটে ৪৩৩ জন স্থান পেয়েছেন।

এই তালিকায় স্থানপ্রাপ্ত মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের ফলসহ ভর্তিচ্ছুদের সর্বনিম্ন নম্বর ‘এ’ ইউনিটে ৮২ দশমিক ৬৯, ‘বি’ ইউনিটে ৮০ দশমিক ১৩ ও ‘সি’ ইউনিটে ৮২ দশমিক ৫৯ নম্বর। বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেলের পরিচালক আহসান-উল-আম্বিয়া এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, আগামী ১৫ নভেম্বরের মধ্যে দ্বিতীয় মেধাতালিকা প্রকাশিত হবে।

শুক্রবার (৪ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রথম মেধা তালিকায় স্থানপ্রাপ্তদের আগামী ৭ নভেম্বর দুপুর ১২টা থেকে ১১ নভেম্বরের মধ্যে গুচ্ছের ওয়েবসাইটে আবেদন সম্পন্ন করতে হবে। পরবর্তীতে ভর্তিচ্ছুরা বিশ্ববিদ্যলয়ের প্রস্তুতকৃত মেধাক্রম ও প্রদত্ত বিভাগ পছন্দক্রম অনুযায়ী সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ে একটি নির্দিষ্ট বিভাগে প্রাথমিক ভর্তির জন্য নির্বাচিত হবে।

নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে প্রাথমিক ভর্তি ফি প্রদান করে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। ৭-১২ নভেম্বরের মধ্যে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার মূল নম্বরপত্র আবেদনকারীর প্রাথমিক ভর্তিকৃত বিশ্ববিদ্যালয়ে জমা দিতে হবে। অন্যথায় ভর্তি বাতিল হয়ে যাবে। এছাড়া, ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য ও প্রক্রিয়া গুচ্ছের ও স্ব স্ব বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শিল্পকলা প্রদর্শনী ‘অন্তর্লোকের সন্ধানে’ শুরু হচ্ছে বৃহস্পতিবার

শিল্পকলা প্রদর্শনী ‘অন্তর্লোকের সন্ধানে’ শুরু হচ্ছে বৃহস্পতিবার

বাংলাদেশের কাছে হারের কারণ জানালেন অস্ট্রেলিয়া অধিনায়ক

বাংলাদেশের কাছে হারের কারণ জানালেন অস্ট্রেলিয়া অধিনায়ক

আবারো কি এস আলমে ফিরতে পারে মালিকানা?

ইসলামী ব্যাংক ইস্যুতে উত্তাল সংসদ আবারো কি এস আলমে ফিরতে পারে মালিকানা?

উত্তরায় ক্যাসিনো নির্মূলে সাঁড়াশি অভিযানে ডিএমপি

ফলোআপ উত্তরায় ক্যাসিনো নির্মূলে সাঁড়াশি অভিযানে ডিএমপি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App