×

শিক্ষা

উত্তপ্ত পবিপ্রবি ক্যাম্পাস

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৮ নভেম্বর ২০২২, ১২:২২ পিএম

উত্তপ্ত পবিপ্রবি ক্যাম্পাস

ছাত্রলীগের কমিটি চূড়ান্তের খবরে বিক্ষোভে উত্তপ্ত হয়ে ওঠে পবিপ্রবি ক্যাম্পাস। ছবি: ভোরের কাগজ

মাদকাসক্ত, চাঁদাবাজ ও সরকারবিরোধীদের নিয়ে ছাত্রলীগের কমিটি চূড়ান্তের খবরে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ মিছিল করেছে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা।

সোমবার (৭ নভেম্বর) রাতে কমিটি ঘোষণার খবরে জড়ো হয়ে বিক্ষোভ মিছিল করে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের ছাত্রলীগ নেতাকর্মীরা। এসময় বিতর্কিতদের নিয়ে কমিটি ঘোষণা করা হলে তাদের অবাঞ্চিত করার ঘোষণা দিয়ে স্লোগান দিতে থাকে। পরে বিশ্ববিদ্যালয়ের প্রধান গেটে টায়ার জ্বালিয়ে প্রতিবাদ জানায় তারা।

বিক্ষোভকারীরা বলেন, ক্যাম্পাসের চিহ্নিত চাঁদাবাজ, মাদকসেবী ও সরকারবিরোধী কোটা সংস্কার আন্দোলনে জড়িতদের সমন্বয়ে কমিটি চূড়ান্ত হওয়ার খবর জানা গেছে। মোটা অঙ্কের অর্থের বিনিময়ে শীর্ষ অপরাধীদের দিয়ে কমিটি করার চেষ্টা করা হচ্ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শিল্পকলা প্রদর্শনী ‘অন্তর্লোকের সন্ধানে’ শুরু হচ্ছে বৃহস্পতিবার

শিল্পকলা প্রদর্শনী ‘অন্তর্লোকের সন্ধানে’ শুরু হচ্ছে বৃহস্পতিবার

বাংলাদেশের কাছে হারের কারণ জানালেন অস্ট্রেলিয়া অধিনায়ক

বাংলাদেশের কাছে হারের কারণ জানালেন অস্ট্রেলিয়া অধিনায়ক

আবারো কি এস আলমে ফিরতে পারে মালিকানা?

ইসলামী ব্যাংক ইস্যুতে উত্তাল সংসদ আবারো কি এস আলমে ফিরতে পারে মালিকানা?

উত্তরায় ক্যাসিনো নির্মূলে সাঁড়াশি অভিযানে ডিএমপি

ফলোআপ উত্তরায় ক্যাসিনো নির্মূলে সাঁড়াশি অভিযানে ডিএমপি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App