×

শিক্ষা

ইবিতে গুচ্ছের দ্বিতীয় মেধাতালিকা প্রকাশ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৭ নভেম্বর ২০২২, ০৪:০৯ পিএম

ইবিতে গুচ্ছের দ্বিতীয় মেধাতালিকা প্রকাশ

ফাইল ছবি

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতক সম্মান প্রথম বর্ষের ভর্তিতে দ্বিতীয় মেধাতালিকা ও মাইগ্রেশনের ফলাফল প্রকাশিত হয়েছে।

এ তালিকায় ‘এ’ ইউনিটে ৯৪৮ জন, ‘বি’ ইউনিটে ৬০৮ জন, ‘সি’ ইউনিটে ৪৩২ জন ভর্তিচ্ছু স্থান পেয়েছেন।

বৃহস্পতিবার (১৭ নভেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এ মেধাতালিকা প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২১ - ২০২২ শিক্ষাবর্ষে জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহে প্রাথমিক ভর্তি প্রক্রিয়া আগামী ১৮-২১ নভেম্বরের রাত ১২টার মধ্যে জিএসটির ওয়েবসাইটে প্রবেশ করে প্রাথমিক ভর্তি আবেদন সম্পন্ন করতে হবে।

ভর্তিচ্ছুরা স্ব-স্ব বিশ্ববিদ্যলয়ের প্রস্তুতকৃত মেধাক্রম ও প্রদত্ত বিভাগ পছন্দক্রম অনুযায়ী সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ে একটি নির্দিষ্ট বিভাগে প্রাথমিক ভর্তির জন্য নির্বাচিত হবে। নির্ধারিত তারিখের মধ্যে অনলাইনে প্রাথমিক ভর্তি ফি প্রদান করতে হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মূল কাগজপত্র আগামী ১৮ থেকে ২২ নভেম্বরের মধ্যে এসএসসি ও এইচএসসি/সমমান পরীক্ষার মূল নম্বরপত্র আবেদনকারীর প্রাথমিক ভর্তিকৃত বিশ্ববিদ্যালয়ে জমা দিতে হবে। অন্যথায় প্রাথমিক ভর্তি বাতিল হবে।

প্রসঙ্গত, মেধাতালিকা দেখতে ও ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে http://iu.ac.bd পাওয়া যাবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সৌদিতে আগুনে ছাই ৩ প্রবাসীর ভবিষ্যৎ, আহাজারিতে ভারী নলডাঙ্গার বাতাস

সৌদিতে আগুনে ছাই ৩ প্রবাসীর ভবিষ্যৎ, আহাজারিতে ভারী নলডাঙ্গার বাতাস

যে সময়ের মধ্যে সম্পন্ন করতে হবে একাদশে ভর্তি

যে সময়ের মধ্যে সম্পন্ন করতে হবে একাদশে ভর্তি

সৌদিতে কারখানায় আগুনে ছাই ১৩ প্রবাসীর স্বপ্ন

আত্রাই জুড়ে কান্নার রোল সৌদিতে কারখানায় আগুনে ছাই ১৩ প্রবাসীর স্বপ্ন

চার সদস্য নিয়ে হঠাৎ ঢাকায় ‘র’ প্রধান

চার সদস্য নিয়ে হঠাৎ ঢাকায় ‘র’ প্রধান

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App