×

শিক্ষা

ইবিতে দ্বিতীয় মেরিটের ভর্তি শেষে আসন খালি ১৩২৬টি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৪ নভেম্বর ২০২২, ১১:১৩ এএম

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতক শ্রেণিতে তিন ইউনিটে দ্বিতীয় মেধাতালিকার ভর্তি সম্পন্ন হয়েছে। গুচ্ছ ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ আবেদনকারীদের প্রথম ও দ্বিতীয় মেধাতালিকা থেকে ১ হাজার ৯৯০টি আসনের মধ্যে মোট ৬৬৪ জন শিক্ষার্থীর ভর্তির কার্যক্রম শেষ হয়েছে।

প্রথম ও দ্বিতীয় মেধাতালিকা থেকে ভর্তি শেষে আসন খালি রয়েছে ১ হাজার ৩২৬টি। আসন খালি থাকা সাপেক্ষে শিগগিরই তৃতীয় মেধাতালিকা প্রকাশের বিজ্ঞপ্তি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেল সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, ‘এ’ ইউনিটে (বিজ্ঞান) ৯৪৯ আসনের বিপরীতে ২৬৬ জন, ‘বি’ ইউনিটে (মানবিক) ৬০৮ আসনের বিপরীতে ২১৩ জন, ‘সি’ ইউনিট (বাণিজ্য) থেকে ৪৩৩ আসনের বিপরীতে ১৮৫ জন ভর্তি হয়েছেন।

এই তিন ইউনিটে মোট আবেদন জমা পড়েছিল ৪২ হাজার ৯৬৫টি।

আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ড. আহসান উল আম্বিয়া বলেন, ভর্তির সঠিক সংখ্যার হিসাব রাখা একটু জটিল হয়ে দাঁড়িয়েছে। এখন পর্যন্ত যারা ভর্তি হয়েছেন তারা অনেকেই আবার অন্য বিশ্ববিদ্যালয়েও মাইগ্রেশনের মাধ্যমে চলে যেতে পারে। আবার অন্য বিশ্ববিদ্যালয় থেকেও মাইগ্রেশনের মাধ্যমে আমাদের বিশ্ববিদ্যালয়ে চলে আসতে পারে। তাই বর্তমান ভর্তির সংখ্যাটাই যে ঠিক থাকবে তা এখনই বলা যাচ্ছে না।

উল্লেখ্য, গত ১৮ নভেম্বর থেকে দ্বিতীয় মেধাতালিকা থেকে ভর্তি শুরু হয়। যা চলে ২১ নভেম্বর পর্যন্ত। ২২ নভেম্বর পর্যন্ত ভর্তিচ্ছুরা প্রয়োজনীয় কাগজপত্র জমা দেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ন্যাশনাল ব্যাংককে ৭ হাজার কোটি টাকা ধার দিল সোনালী ব্যাংক

ন্যাশনাল ব্যাংককে ৭ হাজার কোটি টাকা ধার দিল সোনালী ব্যাংক

সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই

সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই

প্রথম শ্রেণিতে ভর্তি লটারিতে, দ্বিতীয় থেকে নবমে পরীক্ষা

স্কুলে ভর্তির নীতিমালা প্রকাশ প্রথম শ্রেণিতে ভর্তি লটারিতে, দ্বিতীয় থেকে নবমে পরীক্ষা

ড. ইউনূসকে হয়রানি ও হেনস্তায় সাবেক ১২ উপদেষ্টার ক্ষোভ-নিন্দা

ড. ইউনূসকে হয়রানি ও হেনস্তায় সাবেক ১২ উপদেষ্টার ক্ষোভ-নিন্দা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App