×

শিক্ষা

জবি সাংবাদিক সমিতির আহ্বায়ক সোহাগ, সদস্য সচিব ইমরান

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৫ ডিসেম্বর ২০২২, ০৮:০৬ পিএম

জবি সাংবাদিক সমিতির আহ্বায়ক সোহাগ, সদস্য সচিব ইমরান

ছবি: ভোরের কাগজ

জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (জবিসাস) আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।কমিটিতে সময়ের আলোর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মো. সোহাগ রাসিফকে আহ্বায়ক ও সমকালের প্রতিনিধি ইমরান হুসাইনকে সদস্য সচিবের এর দায়িত্ব দেয়া হয়েছে।

সোমবার (৫ ডিসেম্বর) সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত এক সাধারণ সভায় এ কমিটি গঠন করা হয়। এছাড়া কমিটির অন্য দুই সদস্য হলেন-মানবকণ্ঠের ক্যাম্পাস প্রতিনিধি মিনহাজুল ইসলাম ও দৈনিক স্বদেশ প্রতিদিনের ক্যাম্পাস প্রতিনিধি ইয়াসিন আরাফাত সবুজ।

জানা যায়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কার্যনির্বাহী পরিষদের ২০২০-২১ কমিটির মেয়াদ গত ১ সেপ্টেম্বর শেষ হয়। পরে সমিতির গঠনতন্ত্রের ধারা-৯ মোতাবেক সাধারণ সভায় সদস্যদের মতামতের ভিত্তিতে ওই কমিটি বিলুপ্ত করা হয়। একই সঙ্গে সংগঠনের কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে এ চার সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

প্রশাসনিক কার্যক্রমে দক্ষতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে

সংসদে প্রধানমন্ত্রী প্রশাসনিক কার্যক্রমে দক্ষতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে

সোহায়েলের বিরুদ্ধে চার্জশিট দিতে আরো তিন মাস পেয়েছে প্রসিকিউশন

সোহায়েলের বিরুদ্ধে চার্জশিট দিতে আরো তিন মাস পেয়েছে প্রসিকিউশন

শুক্রবার আসছেন ভারতের নতুন হাইকমিশনার

শুক্রবার আসছেন ভারতের নতুন হাইকমিশনার

সীমান্তবর্তী সকল জেলায় সমাবেশ করবে ১১ দল, ১৫ জুন ঢাকায় বিক্ষোভ

সীমান্তবর্তী সকল জেলায় সমাবেশ করবে ১১ দল, ১৫ জুন ঢাকায় বিক্ষোভ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App