×

শিক্ষা

ইউল্যাব এমএসজে অ্যালামনাইয়ের সভাপতি-সম্পাদক মুকুল-অংকন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২২, ০৫:১৫ পিএম

ইউল্যাব এমএসজে অ্যালামনাইয়ের সভাপতি-সম্পাদক মুকুল-অংকন

ইউল্যাব এমএসজে অ্যালামনাইয়ের মো. মাহফুজুর রহমান মুকুল ও সাধারণ সম্পাদক অরিত্র অংকন মিত্র

ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ-এর (ইউল্যাব) মিডিয়া স্টাডিজ অ্যান্ড জার্নালিজম বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি হিসেবে দায়িত্ব নিয়েছেন মো. মাহফুজুর রহমান মুকুল ও সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব নিয়েছেন অরিত্র অংকন মিত্র। ৯ ডিসেম্বর ২০২২ তারিখে একটি অনলাইন এজিএম এর মাধ্যমে দায়িত্ব গ্রহন করেন এসোসিয়েশনটির নবনির্বাচিত ১১ সদস্য।

সংগঠনের সাবেক সভাপতি আরিফুল ইসলাম আরমান আনুষ্ঠানিকভাবে নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করেন।

অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন আব্দুল্লাহ আল মোসরেফ রিফাত। যুগ্ন সম্পাদক পদে দিদারুল করিম শিকদার, সাংগঠনিক সম্পাদক পদে দাউদ উর রশীদ, কোষাধ্যাক্ষ পদে প্রমা সঞ্চারি এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে এস এস আল আরেফিন জয়লাভ করেন। তাছাড়াও, কার্যনির্বাহী সদস্য পদে বিজয়ী চারজন হলেন মো. ফজলে রাব্বি সৌরভ, রবিউল হক, জেরিন তাশরিন তাশিন প্রভা ও তিলকা বিনতে মেহতাব।

গত ২৫ নভেম্বর ২০২২ তারিখে ইউল্যাব এমএসজে অ্যালামনাই এসোসিয়েশনের কার্যনির্বাহী পরিষদের এই নির্বাচন অনুষ্ঠিত হয়। সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত অনুষ্ঠিত হয় এই নির্বাচন। সন্ধ্যা ছয়টা নাগাদ ফেসবুক লাইভে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার তাসকিন আল আনাস।

নির্বাচনের বিষয়ে তিনি বলেন, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে দিনভর নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ভোটগ্রহণ প্রক্রিয়া ও ফলাফল নিয়ে কোনো প্রার্থী বা ভোটার আমাদের কাছে অভিযোগ কিংবা আপত্তি জানায়নি।

নবনির্বাচিত কমিটির সভাপতি মাহফুজুর রহমান মুকুল বলেন, আমাদের এই সংগঠনের সদস্যরা বর্তমানে বাংলাদেশের বিভিন্ন শীর্ষস্থানীয় গণমাধ্যম, এনজিও, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন। বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে পাশ করা নতুন ও পুরনো অ্যালামনাইদের সংগঠিত করার মাধ্যমে জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়ে গঠনমূলক অবদান রাখতে চাই আমরা।

দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিভার্সিটি অব লিবারেল আর্টসের সহকারী অধ্যাপক মোহাম্মদ সাজ্জাদ হোসেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

স্থানীয় নির্বাচনে আ.লীগের নেতাকর্মীদের অংশগ্রহণ নিয়ে যা বললেন উপদেষ্টা

স্থানীয় নির্বাচনে আ.লীগের নেতাকর্মীদের অংশগ্রহণ নিয়ে যা বললেন উপদেষ্টা

হরমুজ প্রণালির কাছে মার্কিন অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্ত

হরমুজ প্রণালির কাছে মার্কিন অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্ত

স্বেচ্ছাসেবক দল নেতা বিল্লাল হত্যা: ঢাকা ও মুন্সিগঞ্জ থেকে গ্রেপ্তার ২

স্বেচ্ছাসেবক দল নেতা বিল্লাল হত্যা: ঢাকা ও মুন্সিগঞ্জ থেকে গ্রেপ্তার ২

কচুক্ষেতে কারখানা বন্ধের প্রতিবাদে শ্রমিকদের সড়ক অবরোধ

কচুক্ষেতে কারখানা বন্ধের প্রতিবাদে শ্রমিকদের সড়ক অবরোধ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App