×

শিক্ষা

বাড়তি ভর্তি ফি: স্কুলে স্কুলে যাচ্ছে মনিটরিং টিম

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২২ ডিসেম্বর ২০২২, ০৯:১৯ এএম

বাড়তি ভর্তি ফি: স্কুলে স্কুলে যাচ্ছে মনিটরিং টিম

প্রতীকী ছবি

বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি ফি বেশি নেয়ার অভিযোগ তদন্তে মনিটরিং টিম সরেজমিন পরিদর্শন শুরু করেছে। শিক্ষা মন্ত্রণালয়ের চারজন উপসচিবের নেতৃত্বে চারটি মনিটরিং কমিটির সদস্যরা গতকাল বুধবার সরকারি, বেসরকারি স্কুল এবং বেসরকারি স্কুল অ্যান্ড কলেজে ২০২৩ শিক্ষাবর্ষে শিক্ষার্থীদের ভর্তির ক্ষেত্রে মন্ত্রণালয়ের ভর্তি নীতিমালা অনুযায়ী ভর্তি, ভর্তি ফি, উন্নয়ন ফিসহ অন্যান্য ফি প্রতিষ্ঠান কর্তৃপক্ষ যথাযথভাবে গ্রহণ করছে কিনা তা সরেজমিনে যাচাইয়ের জন্য বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শন করছেন।

এছাড়াও মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর কর্তৃক গঠিত ১৬টি মনিটরিং কমিটি রাজধানী ঢাকায়, ৮টি বিভাগীয় মনিটরিং কমিটি বিভাগীয় সদর জেলা, ৫৫টি জেলা মনিটরিং কমিটি জেলা সদরের এবং উপজেলা মনিটরিং কমিটি উপজেলার সব শিক্ষাপ্রতিষ্ঠানে সরেজমিনে মনিটরিং করছে।

গতকাল বুধবার শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের জানান, শিক্ষা মন্ত্রণালয়ের চারজন উপসচিবের নেতৃত্বে চারটি মনিটরিং কমিটির সদস্যরা সরকারি ও বেসরকারি স্কুল এবং বেসরকারি স্কুল অ্যান্ড কলেজে ২০২৩ শিক্ষাবর্ষে শিক্ষার্থীদের ভর্তির ক্ষেত্রে মন্ত্রণালয়ের ভর্তি নীতিমালা অনুযায়ী ভর্তি ফি, উন্নয়ন ফিসহ অন্যান্য ফি সংক্রান্ত নির্দেশনা শিক্ষাপ্রতিষ্ঠান কর্তৃপক্ষ মানছে কিনা তা সরেজমিনে যাচাইয়ের জন্য বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শন করছেন।

শিক্ষা মন্ত্রণালয় জানায়, উপজেলা মনিটরিং কমিটি উপজেলার সব শিক্ষাপ্রতিষ্ঠানে উল্লিখিত বিষয়ে সরেজমিনে মনিটরিং করে অধিদপ্তরে রিপোর্ট দিয়েছে। কোথাও কোনো অনিয়ম পাওয়া গেলে বিধি অনুসারে যথাযথ ব্যবস্থা নেয়া হবে। শিক্ষা মন্ত্রণালয় সূত্র জানায়, পরিদর্শন করে তারা অধিদপ্তরে প্রতিবেদন জমা দেবেন। কোথাও কোনো অনিয়ম পাওয়া গেলে বিধি অনুযায়ী যথাযথ ব্যবস্থা নেয়া হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছেন বিদেশি প্রকৌশলীরা

এফএসআরইউতে কারিগরি ত্রুটি গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছেন বিদেশি প্রকৌশলীরা

‘আর্টিকেল ৫১’ কি সাহাবুদ্দিনের রক্ষাকবচ?

‘আর্টিকেল ৫১’ কি সাহাবুদ্দিনের রক্ষাকবচ?

অর্থ আত্মসাতের সুযোগ নেই, প্রাপ্য সবার কাছে পৌঁছাবে

জ্বালানি প্রতিমন্ত্রী অর্থ আত্মসাতের সুযোগ নেই, প্রাপ্য সবার কাছে পৌঁছাবে

পাকিস্তানে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১২ সেনা সদস্যসহ নিহত ১৫

পাকিস্তানে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১২ সেনা সদস্যসহ নিহত ১৫

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App