×

শিক্ষা

এবার বইয়ের কাগজের মান খুবই ভালো

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৪ জানুয়ারি ২০২৩, ০৪:২৮ পিএম

এবার বইয়ের কাগজের মান খুবই ভালো

ছবি: সংগৃহীত

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেছেন, এবার শিক্ষার্থীরা যে বইগুলো পেয়েছে তার কাগজের মান খুবই ভালো শুধু ব্রাইটনেস কম। তাছাড়া ব্রাইটনেস বেশি হলে সেগুলো শিক্ষার্থীদের চোখেও সমস্যা হয়।

বুধবার (৪ জানুয়ারি) সকালে চাঁদপুরে ইলিশ সম্পদ উন্নয়ন প্রকল্পের জেলেদের মধ্যে বাছুর বিতরণ অনুষ্ঠান শেষে তিনি এসব কথা বলেন। চাঁদপুর সদর ইউএনও সানজিদা শাহনাজ, উপজেলা চেয়ারম্যান নাজিম দেওয়ান, জেলা মৎস্য কর্মকর্তা গোলাম মেহেদী হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।

শিক্ষামন্ত্রী বলেন, করোনাসহ নানা কারণে বিদেশ থেকে কাগজ আনার সুযোগ না থাকায় আমাদের যেই দ্বিতীয় পাল্প ছিল সেগুলো দিয়েই এবার কাগজ তৈরি করে বই বের করতে হয়েছে। এখন যেহেতু একটা বই এক বছরই পড়া হয়, তাই এই বই পড়তে গিয়ে শিক্ষার্থীদের অসুবিধা হওয়ার সুযোগ নেই। আমরা ১ তারিখে বই বিতরণের বিষয়টিকে গুরুত্ব দিয়েছি। যারা কিছু বই পায়নি তারা আগামী ২ সপ্তাহের মধ্যেই সব বই হাতে পেয়ে যাবে।

তিনি আরও বলেন, মেট্রোরেলের ভাড়া কম হওয়ায় শিক্ষার্থীদের থেকে এখনই ভাড়া কম নেওয়ার পরিকল্পনা হয়নি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

এশিয়ান গেমসের সূচি প্রকাশ, কবে লড়বে বাংলাদেশ?

এশিয়ান গেমসের সূচি প্রকাশ, কবে লড়বে বাংলাদেশ?

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App