×

শিক্ষা

নজরুল অধ্যয়ন শীর্ষক আন্তর্জাতিক সম্মেলন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৮ জানুয়ারি ২০২৩, ০৪:৫৮ পিএম

নজরুল অধ্যয়ন শীর্ষক আন্তর্জাতিক সম্মেলন

ছবি: ভোরের কাগজ

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ‘নজরুল অধ্যয়নের বৈশ্বিক বাস্তবতা’ শীর্ষক দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হয়।

রবিবার (৮ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের ভার্চুয়াল কনফারেন্স রুমে সম্মেলনের উদ্বোধন করেন এই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) প্রফেসর ড. সৌমিত্র শেখর।

এ সময় উপস্থিত ছিলেন প্রখ্যাত নজরুল গবেষক ও যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব ম্যাচাচুসেটসের সাবেক উপাচার্য (শিক্ষা) এমিরিটাস প্রফেসর ড. উইন্সটন ই. ল্যাংলি, যুক্তরাষ্ট্রের কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের বার্নাড কলেজের প্রফেসর ড. র‌্যাচেল এফ. ম্যাকডরমেট, প্রখ্যাত ক্যান্সার গবেষক ও নজরুল গবেষক ড. গুলশান আরা ও নজরুল সঙ্গীত শিল্পী কাজী বেলাল শাহজাহানসহ অন্যরা।

সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে প্রফেসর ড. সৌমিত্র শেখর বলেন, ‘নজরুল খুব শৈশবে এই ত্রিশালে এসেছিলেন। তিনি ভারত থেকে প্রথমবার বাংলাদেশের ত্রিশালে আগমন করেন। এই আগমনের একটি ঐতিহাসিক গুরুত্ব রয়েছে। নজরুলের নামে আমাদের এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে। এখানকার প্রত্যেক শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারী নজরুলকে একজন আদর্শ ধরে তাদের জীবনধারণ করেন। প্রতিটি বিভাগে ১০০ নম্বরের কোর্সের মধ্যদিয়ে নজরুলকে অধ্যয়ন করা হয়।’

বাংলা সাহিত্য ও সঙ্গীতে নজরুলের অবদানের কথা স্মরণ করে উপাচার্য বলেন, ব্রিটিশ শাসনামলে সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক বৈষম্যের বিরুদ্ধে তিনি সোচ্চার ছিলেন। কবিতা, গান, সাংবাদিকতার মধ্যদিয়ে ঔপনিবেশিকতার বিরুদ্ধে তিনি লিখে গেছেন। সব ধরনের অনাচার ও বৈষম্যের বিরুদ্ধে তিনি ছিলেন বজ্রকণ্ঠ।’

বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক উম্মে ফারহানা ও মো. আবদুল্লাহ আল মুক্তাদিররে সঞ্চালনায় সম্মেলনে উপদেষ্টা হিসেবে উপস্থিত ছিলেন কলা অনুষদের ডিন প্রফেসর ড. মুশাররাত শবনম, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. মো. রিয়াদ হাসান, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন ও প্রক্টর প্রফেসর ড. উজ্জ্বল কুমার প্রধান, আইকিউএসি পরিচালক প্রফেসর ড. শাহাবউদ্দিন। সম্মেলন সমন্বয়কের দায়িত্বে ছিলেন ইন্সটিটিউট অব নজরুল স্টাডিজের অতিরিক্ত পরিচালক রাশেদুল আনাম।

এর আগে সম্মেলনের শুরুতে কাজী নজরুল ইসলামের ‘অঞ্জলি লহ মোর’ গানের সাথে নৃত্য পরিবেশনা করা হয়। এরপর অতিথিদের গলায় উত্তরীয়, হাতে স্মারক ও ক্রেস্ট অর্পণ করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) ড. সৌমিত্র শেখর।

অধিবেশন শেষে বিশ্ববিদ্যালয়ের ইন্সটিটিউট অব নজরুল স্টাডিজ থেকে ২০১৫-১৬ শিক্ষাবর্ষের ১৬ জন শিক্ষার্থী এবার বৃত্তিপ্রাপ্ত হয়েছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শিল্পকলা প্রদর্শনী ‘অন্তর্লোকের সন্ধানে’ শুরু হচ্ছে বৃহস্পতিবার

শিল্পকলা প্রদর্শনী ‘অন্তর্লোকের সন্ধানে’ শুরু হচ্ছে বৃহস্পতিবার

বাংলাদেশের কাছে হারের কারণ জানালেন অস্ট্রেলিয়া অধিনায়ক

বাংলাদেশের কাছে হারের কারণ জানালেন অস্ট্রেলিয়া অধিনায়ক

আবারো কি এস আলমে ফিরতে পারে মালিকানা?

ইসলামী ব্যাংক ইস্যুতে উত্তাল সংসদ আবারো কি এস আলমে ফিরতে পারে মালিকানা?

উত্তরায় ক্যাসিনো নির্মূলে সাঁড়াশি অভিযানে ডিএমপি

ফলোআপ উত্তরায় ক্যাসিনো নির্মূলে সাঁড়াশি অভিযানে ডিএমপি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App