×

শিক্ষা

রাজশাহী বোর্ডে কমেছে জিপিএ-৫ ও পাসের হার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২৩, ০৩:০৩ পিএম

রাজশাহী বোর্ডে কমেছে জিপিএ-৫ ও পাসের হার

ছবি: সংগৃহীত

রাজশাহী শিক্ষাবোর্ডে এইচএসসি পরীক্ষায় পাসের হার ৮১ দশমিক ৬০ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ২১ হাজার ৮৫৫ জন শিক্ষার্থী। পাসের হার ও জিপিএ-৫ প্রাপ্তির দিক দিয়ে গতবারের চেয়ে কমেছে। গত বছর এ বোর্ডে পাসের হার ছিল ৯৭ দশমিক ২৯ শতাংশ।

বুধবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে এসব তথ্য নিশ্চিত করেছেন রাজশাহী শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক আরিফুল ইসলাম।

তিনি বলেন, এবছর শতভাগ পাস করেছে ৩১টি কলেজের শিক্ষার্থী। শতভাগ ফেল করেছে এমন শিক্ষা প্রতিষ্ঠান ৯টি। এবার পাস করেছে এক লাখ ৩ হাজার ৩৮৫ জন। পাসের হারে ছাত্রদের চেয়ে এগিয়ে ছাত্রীরা। ছাত্রীদের পাসের হার দশমিক শতাংশ। জিপিএ-৫ প্রাপ্তিতে ছাত্রীরো এগিয়ে।

পরীক্ষা নিয়ন্ত্রক আরো বলেন, গত বছরের ৬ নভেম্বর থেকে শুরু হয় এইচএসসি পরীক্ষা। রাজশাহী শিক্ষা বোর্ডের আওতায় বিভাগের আট জেলায় এবার পরীক্ষার্থী ছিল ১ লাখ ২৯ হাজার ২৫ জন। পরীক্ষায় ৬৮ হাজার ৩৬ জন ছাত্র এবং ৬০ হাজার ৯৮৯ জন ছাত্রী অংশ নেন। এর মধ্যে বিজ্ঞান শাখায় পরীক্ষায় অংশ নেন ৩৪ হাজার ৬ জন। মানবিকে ৮০ হাজার ৯৬৪ এবং ব্যবসায় শিক্ষায় ১৩ হাজার ৩৮৭ শিক্ষার্থী পরীক্ষা দেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

২১ আগস্ট গ্রেনেড হামলা, রক্তাক্ত সেই বিকেল

২১ আগস্ট গ্রেনেড হামলা, রক্তাক্ত সেই বিকেল

ড. মঈন খান-পার্থসহ মন্ত্রিসভায় নতুন ৪ মুখ

আসছে বড় রদবদল ড. মঈন খান-পার্থসহ মন্ত্রিসভায় নতুন ৪ মুখ

শূন্যতা আজও ভুলতে পারেননি শাকিব খান

নায়করাজকে হারানোর ৯ বছর শূন্যতা আজও ভুলতে পারেননি শাকিব খান

অস্ট্রেলিয়াকে হারিয়ে আত্মবিশ্বাস তুঙ্গে, শান্তর চোখে আরও উন্নতির সুযোগ

অস্ট্রেলিয়াকে হারিয়ে আত্মবিশ্বাস তুঙ্গে, শান্তর চোখে আরও উন্নতির সুযোগ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App