×

শিক্ষা

এইচএসসি: কোম্পানীগঞ্জে সেরা ইমরান আহমদ কারিগরী কলেজ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২৩, ০৫:৩৮ পিএম

এইচএসসি: কোম্পানীগঞ্জে সেরা ইমরান আহমদ কারিগরী কলেজ

ছবি: ভোরের কাগজ

উপজেলায় পাশের হার ৮২.৩৪% , জিপিএ-৫ ২৪টি

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় ৪টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে এইবারের এইচএসসি পরিক্ষায় মোট ৩৮৫ জন পরীক্ষার্থী অংশ নিয়ে পাশ করছেন ৩১৭ জন। পাশের হার ৮২.৩৪ % ও জিপিএ- ৫ পেয়েছেন ৮ জন। মাদ্রাসা বোর্ড থেকে আলিমে ২১ জন পরীক্ষার্থী অংশ নিয়ে পাশ করেছে ১৮ জন, পাশের হার ৮৫ % ও কারিগরি বোর্ড থেকে ৫৮ জন অংশ নিয়ে পাশ করেছেন ৫৮ জন, পাশের হার শতভাগ ও জিপিএ-৫ পেয়েছেন ১৬ জন।

৪টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে এম সাইফুর রহমান ডিগ্রি কলেজের পরীক্ষার্থী ১২৭ জন, পাশ করেছে ৮৯ জন। পাশের হার ৭০.০৮% ও জিপিএ-৫ নেই, শহীদ স্মৃতি টুকের বাজার উচ্চ বিদ্যালয় ও কলেজের পরীক্ষার্থী ৮৪ জন,পাশ করেছে ৭৩ জন। পাশের হার ৯০.৪৮% ও জিপিএ-৫ পেয়েছে ৩ জন। পাড়ুয়া আনোয়ারা উচ্চ বিদ্যালয় ও কলেজের পরীক্ষার্থী ৯০ জন পাশ করেছে ৭৭ জন। পাশের হার ৮৫.৫৬% ও জিপিএ-৫ পেয়েছে ১ জন। ভাটরাই উচ্চ বিদ্যালয় ও কলেজের পরীক্ষার্থী ৮৪ জন, পাশ করেছে ৭৮ জন। পাশের হার ৯২.৮৬ % ও জিপিএ-৫ পেয়েছেন ৪ জন।

মাদ্রাসা বোর্ডের অধীনে কাঠাঁলবাড়ি চৌমুহনী বাজার আলিম মাদ্রাসার পরীক্ষার্থী ২১ জন,পাশ করেছে ১৮ জন, পাশের হার ৮৫ % ও জিপিএ ৫ নেই এবং কারিগরি বোর্ডের অধীনে ইমরান আহমদ কারিগরী কলেজের পরীক্ষার্থী ৫৮ জন পাশ করেছে ৫৮ জন। পাশের হার শতভাগ ও জিপিএ ৫ পেয়েছেন ১৬ জন।

এবার চমক দেখিয়েছে কারিগরী বোর্ডের অধীনে ইমরান আহমদ কারিগরী কলেজ শিক্ষার্থীরা। জিপিএ-৫ ও পাশের হারে উপজেলায় সেরা হয়েছেন এই প্রতিষ্ঠান।

প্রতিষ্ঠানের শতভাগ সাফল্যে ইমরান আহমদ কারিগরী কলেজের অধ্যক্ষ রুহুল আমিন জানান, এবারের পরীক্ষায় আমাদের প্রতিষ্ঠানের শতভাগ সাফল্যে মহান আল্লাহ পাকের কাছে শুকরিয়া জানাই। আমি ধন্যবাদ ও অভিনন্দন জানাই শিক্ষার্থীদের ও অত্র প্রতিষ্ঠানের শিক্ষকদের। তাছাড়া কলেজ কমিটির দায়িত্বশীল ও রাজনৈতিক নেতৃবৃন্দদের ধন্যবাদ জানাই, যাদের পরিশ্রম ও দিকনির্দেশনায় আজকের সাফল্য। সর্বোপরি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করি মাননীয় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী জনাব ইমরান আহমদ এমপি মহোদয়কে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মরদেহ উদ্ধার করতে গিয়ে নিজের ছেলের লাশ দেখলেন পুলিশ সদস্য

মরদেহ উদ্ধার করতে গিয়ে নিজের ছেলের লাশ দেখলেন পুলিশ সদস্য

মোহাম্মদপুরে এসআইকে কুপিয়ে জখম, পিঠে ৪৩টি সেলাই

মোহাম্মদপুরে এসআইকে কুপিয়ে জখম, পিঠে ৪৩টি সেলাই

৫ আগস্ট জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

৫ আগস্ট জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

পদত্যাগপত্রে যেসব কথা লিখেছেন রাষ্ট্রপতি

পদত্যাগপত্রে যেসব কথা লিখেছেন রাষ্ট্রপতি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App