×

শিক্ষা

শত বাধা ডিঙিয়ে নিজের চেষ্টায় সফল সাতক্ষীরার শিমলা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৩, ০৪:২০ পিএম

শত বাধা ডিঙিয়ে নিজের চেষ্টায় সফল সাতক্ষীরার শিমলা

ছবি: ভোরের কাগজ

শত বাধা ডিঙিয়ে নিজের চেষ্টায় সফল সাতক্ষীরার শিমলা

শত বাধা ডিঙিয়ে অদম্য মেধাবী সাতক্ষীরার তালা উপজেলার শিমলা

সাতক্ষীরা তালা উপজেলায় এক খন্ড জমিতে মাটির ঘর, সংসার চালাতে হিমশিম খায় দিন মজুর বাবা, পড়ালেখার সুযোগ ছিল না বললেও চলে। তার মধ্যে স্কুল পড়াকালিন বিয়েতে জড়িয়ে নেমে আসে বড় ঝড়। শেষ পরিণতি বিবাহ বিচ্ছেদ। এমন প্রতিকুলতাকে হার মানিয়ে শোককে শক্তিতে রুপান্তরিত করে সফলতার স্বাক্ষর রেখেছেন শিমলা খাতুন।

অদম্য মেধাবী শিমলা খাতুন সাতক্ষীরা সদরের বিনেরপোতা অ্যাডভোকেট আব্দুর রহমান কলেজ থেকে ২০২২ সালের এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে নিজের প্রতিভার স্বাক্ষর রেখেছেন। তালা উপজেলার নগরঘাটা এলাকার আহম্মাদ আলী ও মোমেনা খাতুনের ছোট মেয়ে তিনি।

মেধাবী শিমলা খাতুন কান্নাজড়িত কন্ঠে ভোরের কাগজের এই প্রতিনিধিকে শুনিয়েছেন তার জীবনের গল্প। অভাবি জীবনের বর্ণনা দিয়ে তিনি বলেন, ‘ছেলেবেলা থেকেই অভাব দেখতে দেখতে বড় হয়েছি। তিন বোনের মধ্যে সে ছোট, তার ছোট একটা ভাইও আছে। অভাব আর টানাপোড়নের মধ্যে নগরঘাটা কবি নজরুল মাধ্যমিক বিদ্যালয়ে দশম শ্রেণিতে পড়া কালিন ২০১৯ সালের সেপ্টেম্বর মাসে বিয়ের পিড়িতে বসে থমকে যায় পড়ালেখার গতি।পরে নিজের চেষ্টায় বিজ্ঞান বিভাগ থেকে ৪.৭৪ পয়েন্ট পেয়ে উত্তীর্ণ হয় এসএসসি পরীক্ষায়।

[caption id="attachment_406183" align="aligncenter" width="1386"] শত বাধা ডিঙিয়ে অদম্য মেধাবী সাতক্ষীরার তালা উপজেলার শিমলা[/caption]

অভাব অনাটনের সংসারে স্বামী তাকে আর পড়াতে রাজি হওয়ায় বিনেরপোতা এ্যাডভোকেট আব্দুর রহমান কলেজের স্নাতক পর্যায়ের ছাত্রী নাজমা খাতুন। শিমলার আপন বড় বোন। তার মাধ্যমে যোগাযোগ করেন কলেজে। ছিল না ভর্তি হওয়ার টাকা। এক পর্যায়ে অ্যাডভোকেট আব্দুর রহমান কলেজের প্রধান সহকারী আকতারুজ্জামান জামানের কাছে অদম্য মেধাবী শিমলার জীবন কাহিনী বলেন তার বড় বোন নাজমা খাতুন। শিমলা পড়তে চায় অপনারা কিছু একটা করেন। তার কথায় প্রধান সহকারী জামান কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ, শিক্ষকমণ্ডলী ও পরিচালনা পরিষদকে জানালে শিমলাকে সব ধরনের সহযোগিতা করতে রাজি হয় কর্তৃপক্ষ। যথারীতি মানবিক বিভাগে এইচএসসি ২০২০-২০২১ শিক্ষাবর্ষে ভর্তি হয় সে। কিন্তু তার স্বামী কোনোভাবেই তাকে পড়াশুনা করাতে রাজি ছিলেন না। পড়াশুনা করার ইচ্ছাকে প্রাধান্য দিতেই তার জীবনে নেমে আসে বিবাহ বিচ্ছেদের মতো কঠিন ঝড়। স্বামী তাকে ছেড়ে চলে যায়। কিন্তু শত বাধা ও বিচ্ছেদ দমিয়ে রাখতে পারেনি শিমলাকে। অদম্য মেধা ও নিজের চেষ্টায় এইচএসসিতে অর্জন করেছে জিপিএ-৫। সব দুঃখ দুর্দশার মধ্যে দিয়েও হার মানেনি শিমলা। সে ভবিষ্যতে পড়া লেখা শেষ করে বড় সরকারী কর্মকর্তা হতে চায়।

অ্যাডভোকেট আব্দুর রহমান কলেজের অধ্যক্ষ সরদার রমেশ চন্দ্র ও শিক্ষক প্রতিনিধি প্রভাষক এম সুশান্ত বলেন, আমরা সবসময় মেধাবী ও গরিব ছাত্রছাত্রীদের সহযোগিতা করা চেষ্টা করি। সরকারি, বেসরকারি সহযোগিতা পেলে শিমলা বহুদূর যেতে পারবে। তার পথচলাকে এগিয়ে নিতে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন।

এদিকে, শিমলার লেখা পড়া চালানোর মত সমর্থ নেই তার পরিবারের। পরিবারের পক্ষ থেকে মেধাবী মেয়ের পড়ালেখা এগিয়ে নিতে সরকারি ও বেসরকারি বিভিন্ন সংস্থার সহযোগীতা কামনা করেছেন তার পরিবার।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের উদ্বোধন কবে?

জানালেন বিমানমন্ত্রী শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের উদ্বোধন কবে?

‘ধর্মীয় সম্প্রীতি নষ্টের ষড়যন্ত্র চললেও অটুট থাকবে সৌহার্দ্য’

‘ধর্মীয় সম্প্রীতি নষ্টের ষড়যন্ত্র চললেও অটুট থাকবে সৌহার্দ্য’

হাসানাত আবদুল্লাহর মৃত্যুদণ্ড চান টিপুর স্ত্রী

হাসানাত আবদুল্লাহর মৃত্যুদণ্ড চান টিপুর স্ত্রী

ইমাম-পুরোহিতের সম্মানি ভাতা বাতিল হতে পারে যে কারণে

ইমাম-পুরোহিতের সম্মানি ভাতা বাতিল হতে পারে যে কারণে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App