×

শিক্ষা

ইবিতে র‌্যাগিং: ঘটনার বর্ণনা দিলেন ভুক্তভোগী ছাত্রী

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৩, ০১:৩৭ পিএম

ইবিতে র‌্যাগিং: ঘটনার বর্ণনা দিলেন ভুক্তভোগী ছাত্রী

ফাইল ছবি

নির্যাতনের শিকার ছাত্রীকে নিরাপত্তা দিতে ক্যাম্পাসের ফটকে পুলিশ

ইসলামী বিশ্ববিদ্যালয়ের দেশরত্ন শেখ হাসিনা হলে ছাত্রলীগ নেত্রী কর্তৃক নির্যাতিত ভুক্তভোগী ছাত্রী ক্যাম্পাসে ফিরেছেন।

তদন্ত কমিটির স্বাক্ষাৎকারের জন্য শনিবার (১৮ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর জয়শ্রী সেনের তত্ত্বাবধানে ভুক্তভোগী ছাত্রীকে হলে প্রবেশ করানো হয়।

হলের প্রভোস্ট অধ্যাপক ড. শামসুল আলম জানান, আমরা তদন্ত কাজ শুরু করেছি।

সাক্ষাৎকারে হলটির প্রভোস্ট কক্ষে উপস্থিত রয়েছেন আইন সেলের পরিচালক ও বিশ্ববিদ্যালয় তদন্ত কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. রেবা মন্ডল ও দেশরত্ন শেখ হাসিনা হল তদন্ত কমিটির আহ্বায়ক ড. আহসানুল হক। এছাড়াও খালেদা জিয়া হলের প্রভোস্ট অধ্যাপক ড.ইয়াসমিন আরা সাথীসহ তদন্ত কমিটির সদস্যরা।

ওই ছাত্রীকে ক্যাম্পাসে নিরাপত্তা দিতে হাইকোর্ট থেকে নির্দেশনা দেয়া হয়েছে। এরপর বিশ্ববিদ্যালয়ের প্রশাসন মেয়েটির নিরাপত্তার জন্য তার সঙ্গে কথা বলে। আজ সকাল সাড়ে ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে ইসলামী বিশ্ববিদ্যালয় থানা-পুলিশের একটি টহল দলকে অবস্থান করতে দেখা যায়।

ইবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আননূন যায়েদ জানান, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মেয়েটির নিরাপত্তার জন্য পুলিশকে মূল ফটকের সামনে থাকতে বলেছে। পুলিশের টহল দল রাখা হয়েছে।

প্রক্টর শাহাদাত হোসেন বলেন, মেয়েটির সঙ্গে কথা হয়েছে। আজ ক্যাম্পাসে তার নিরাপত্তা দেয়ার জন্য সব রকম ব্যবস্থা নেয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের দেশরত্ন শেখ হাসিনা হলের গণরুমে গত রবিবার রাতে সাড়ে চার ঘণ্টা আটকে রেখে নির্যাতন করার অভিযোগ করেছেন প্রথম বর্ষের ওই ছাত্রী।

ভুক্তভোগী ছাত্রীর ভাষ্য অনুযায়ী, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহসভাপতি সানজিদা চৌধুরীর নেতৃত্বে তার অনুসারীরা নির্যাতন চালিয়েছেন। নির্যাতনের সময় তাকে বিবস্ত্র করে ভিডিও ধারণ, গালাগাল এবং এই ঘটনা কাউকে জানালে মেরে ফেলার হুমকি দেয়া হয়েছে।

ওই ছাত্রী গত বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয় প্রক্টর, হলের প্রভোস্ট ও ছাত্র উপদেষ্টার কাছে এ বিষয়ে লিখিত অভিযোগ দেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছেন বিদেশি প্রকৌশলীরা

এফএসআরইউতে কারিগরি ত্রুটি গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছেন বিদেশি প্রকৌশলীরা

‘আর্টিকেল ৫১’ কি সাহাবুদ্দিনের রক্ষাকবচ?

‘আর্টিকেল ৫১’ কি সাহাবুদ্দিনের রক্ষাকবচ?

অর্থ আত্মসাতের সুযোগ নেই, প্রাপ্য সবার কাছে পৌঁছাবে

জ্বালানি প্রতিমন্ত্রী অর্থ আত্মসাতের সুযোগ নেই, প্রাপ্য সবার কাছে পৌঁছাবে

পাকিস্তানে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১২ সেনা সদস্যসহ নিহত ১৫

পাকিস্তানে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১২ সেনা সদস্যসহ নিহত ১৫

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App