×

শিক্ষা

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে জবি সাংবাদিক সমিতির শ্রদ্ধাঞ্জলি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৩, ০৯:১৯ পিএম

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে জবি সাংবাদিক সমিতির শ্রদ্ধাঞ্জলি

ছবি: ভোরের কাগজ

জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (জবিসাস) কার্যকরী পরিষদ নির্বাচন-২০২৩ এর নবনির্বাচিত কমিটি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি জানিয়েছে।

মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় তারা।

শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে ১৯৭৫ সালের ১৫ আগস্ট ঘাতকদের হাতে নিহত সকল শহীদের প্রতি সম্মান জানিয়ে এক মিনিট নিরবতা পালন করেন কমিটির নেতারা।

এসময় উপস্থিত ছিলেন নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সভাপতি মাহমুদুল হাসান তানভীর, সাধারণ সম্পাদক মামুন শেখ, সাংগঠনিক সম্পাদক মিনহাজুল ইসলাম, অর্থ সম্পাদক জয়নুল হক, দপ্তর সম্পাদক ইমরান হুসাইন, কার্যনির্বাহী সদস্য মাহাতাব লিমন। এছাড়া সাংবাদিক সমিতির সাবেক আহ্বায়ক সোহাগ রাসিফসহ সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গতকাল ২৭ ফেব্রুয়ারি সাংবাদিক সমিতির কার্যালয়ে নির্বাচন অনুষ্ঠিত হয়। এরপর বিকেল চারটায় নির্বাচনের ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার সোলাইমান সালমান। সঙ্গে ছিলেন নির্বাচন কমিশনার মাহবুব মমতাজী ও যুবাঈর হুসাইন সামী। সর্বমোট ৪৪ জন ভোটারের মধ্যে ৪২ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি

তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি

‘রুমিন ফারহানা আপারা মৌসুমি রাজনীতি করেন’

‘রুমিন ফারহানা আপারা মৌসুমি রাজনীতি করেন’

কক্সবাজারের হোটেলে আবারও আগুন, রক্ষা পেলেন ৩ শতাধিক পর্যটক

কক্সবাজারের হোটেলে আবারও আগুন, রক্ষা পেলেন ৩ শতাধিক পর্যটক

নতুন কর্মসূচি ঘোষণা, দুই মন্ত্রীর পদত্যাগ চাইলেন নাহিদ ইসলাম

নতুন কর্মসূচি ঘোষণা, দুই মন্ত্রীর পদত্যাগ চাইলেন নাহিদ ইসলাম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App