×

শিক্ষা

পছন্দের হল বাছাই করলেন ফুলপরী

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৪ মার্চ ২০২৩, ১২:৫৮ পিএম

পছন্দের হল বাছাই করলেন ফুলপরী

ছবি: ভোরের কাগজ

পছন্দের হল বাছাই করলেন ফুলপরী
পছন্দের হল বাছাই করলেন ফুলপরী

পছন্দের হল বাছাই করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ে নির্যাতনের শিকার শিক্ষার্থী ফুলপরী। দেশরত্ন শেখ হাসিনা হল নির্যাতনের শিকার হওয়া এই শিক্ষার্থী সেই হল ছেড়ে পছন্দ করেছেন বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল।

শনিবার (৪ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে পাবনা ও কুষ্টিয়া পুলিশের নিরাপত্তায় ক্যাম্পাসে আসেন ভুক্তভোগী ও তার বাবা আতাউর রহমান।

এর আগে বুধবার (১ মার্চ) বিচারপতি জে বি এম হাসান ও রাজিক আল জলিলের হাইকোর্ট বেঞ্চ আদেশে অস্থায়ীভাবে বহিষ্কার হয় অভিযুক্ত ছাত্রলীগ নেত্রী সানজিদা চৌধুরী অন্তরাসহ ৫ জন। হাইকোর্ট থেকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের আরও নির্দেশ দেয়া হয়, ভুক্তভোগী ফুলপরী যে হলে থাকতে চায় তিনদিনের মধ্যে সে হলের আবাসিকতা দেয়ার।

এরই পরিপ্রেক্ষিতে শনিবার সকালে ক্যাম্পাসে ফিরেন ফুলপরী এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলে থাকতে ইচ্ছা পোষণ করেন তিনি।

এ ব্যাপারে প্রক্টর অধ্যাপক ড. শাহাদৎ হোসেন আজাদ বলেন, পাবনা এবং কুষ্টিয়া পুলিশের মাধ্যমে তাকে নিরাপত্তার সাথে ক্যাম্পাসে নিয়ে আসা হয়েছে। তার সঙ্গে ছিলেন সহকারী প্রক্টর শাহবুব আলম। ক্যাম্পাসে এসে ফুলপরী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলে থাকতে ইচ্ছা পোষণ করেন। আমরা ছাত্র উপদেষ্টার মাধ্যমে কথা বলেছি এবং তার পছন্দের হলে সিট বরাদ্দ দেয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।

উল্লেখ্য, গত ১১ ও ১২ই ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের দেশরত্ন শেখ হাসিনা হলে দুই দফায় এক নবীন ছাত্রীকে রাতভর নির্যাতন ও বিবস্ত্র করে ভিডিও ধারণের অভিযোগ উঠে শাখা ছাত্রলীগ সহ-সভাপতি সানজিদা চৌধুরী অন্তরা, ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের তাবাচ্ছুম ও মোয়াবিয়া, আইন বিভাগের ইসরাত জাহান মীম ও ফাইন আর্টস বিভাগের হালিমা খাতুন উর্মীর বিরুদ্ধে। ভুক্তভোগীর লিখিত অভিযোগের পর বিশ্ববিদ্যালয় প্রশাসন, হল প্রশাসন ও শাখা ছাত্রলীগ এবং হাইকোর্ট কর্তৃক পৃথক পৃথকভাবে তদন্ত কমিটি গঠিত হয়। এদিকে এ ঘটনায় হাইকোর্টে রিট হয় ফলে হাইকোর্টের নির্দেশে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করে কুষ্টিয়া জেলা প্রশাসন। পরে এ ঘটনায় প্রতিটি তদন্ত কমিটির প্রতিবেদনে ফুলপরির নির্যাতনের ঘটনার সত্যতা প্রমাণিত হয়। এর প্রেক্ষিতে ইতোমধ্যে অভিযুক্তদের সাময়িক বহিষ্কারের নির্দেশ দেন হাইকোর্ট। এছাড়া হল এবং শাখা ছাত্রলীগ থেকেও তাদের বহিস্কার করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইউরোপ থেকে ৩৫ বাংলাদেশিকে ফেরত

ইউরোপ থেকে ৩৫ বাংলাদেশিকে ফেরত

মঈন খানকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি

মঈন খানকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি

ট্রাম্প জামাতার ফোন হ্যাক, মিলল ‘মধ্যপ্রাচ্য পুনর্গঠনে’র নীল নকশার ইঙ্গিত

ট্রাম্প জামাতার ফোন হ্যাক, মিলল ‘মধ্যপ্রাচ্য পুনর্গঠনে’র নীল নকশার ইঙ্গিত

সোনা ও রুপার দাম আরও কমল

সোনা ও রুপার দাম আরও কমল

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App