×

শিক্ষা

ভিডিও ফুটেজ সরবরাহে ব্যর্থ, তদন্তে কমিটি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১২ মার্চ ২০২৩, ০৪:০২ পিএম

ইসলামী বিশ্ববিদ্যালয়ের দেশরত্ন শেখ হাসিনা হলে ছাত্রী নির্যাতনের ঘটনায় হল কর্তৃপক্ষ ভিডিও ফুটেজ সরবরাহ করতে ব্যর্থ হওয়ার বিষয়ে হল প্রশাসনের সংশ্লিষ্টদের চিহ্নিত করতে এক সদস্য বিশিষ্ট কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। কমিটিতে আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ড. আহসান-উল- আম্বিয়াকে দায়িত্ব দেয়া হয়। কমিটিকে আগামী ৭ কার্যদিবসের মধ্যে কর্তৃপক্ষের কাছে প্রতিবেদন দাখিল করতে বলা হয়। বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

দাপ্তরিক আদেশে বলা হয়, গত ১১ ও ১২ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের দেশরত্ন শেখ হাসিনা হলে সংগঠিত ঘটনার পরিপ্রেক্ষিতে মহামান্য সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশনের নির্দেশনার আলোকে হল কর্তৃপক্ষ ভিডিও ফুটেজ সরবরাহ করতে ব্যর্থ হওয়ার বিষয়ে হল প্রশাসনের সংশ্লিষ্টদের চিহ্নিত করা ও কিভাবে ক্যামেরা আরো সিস্টেম কার্যকরভাবে পরিচালনা করা যায় সে বিষয়ে আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ড. আহসান-উল- আম্বিয়াকে দায়িত্ব দিয়ে এক সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।

ড. আহসান-উল-আম্বিয়া বলেন, আমি আজকে (রবিবার) চিঠি পেয়েছি। প্রাথমিক কার্যক্রম শুরু হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে প্রতিবেদন জমা দিতে পারবো।

এদিকে, আইসিটি সেলের অধীনে পরিচালিত সিসি ক্যামেরা সিস্টেমের পাসওয়ার্ড ও নিয়ন্ত্রণ কক্ষের চাবি জরুরী ভিত্তিতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহাদৎ হোসেন আজাদের নিকট বুঝিয়ে দেওয়ার জন্য আইসিটি সেলের পরিচালককে অনুরোধ করা হয়েছে।

প্রসঙ্গত, গত ১১ ও ১২ ফেব্রুয়ারি দেশরত্ন শেখ হাসিনা হলে এক নবীন ছাত্রীকে রাতভর নির্যাতনের ঘটনা ঘটে ৷ হলে সিসি ক্যামেরা থাকলেও এ ঘটনায় হল কর্তৃপক্ষ ভিডিও ফুটেজ সরবরাহ করতে ব্যর্থ হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বর্ষার আগেই সীমান্ত দখলের অভিযান মিয়ানমারের

বর্ষার আগেই সীমান্ত দখলের অভিযান মিয়ানমারের

২০২৬ ফিফা বিশ্বকাপ সম্প্রচার করবে বিটিভি

২০২৬ ফিফা বিশ্বকাপ সম্প্রচার করবে বিটিভি

ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি হলে, না মেনে উপায় থাকবে না ইসরায়েলের

ট্রাম্প ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি হলে, না মেনে উপায় থাকবে না ইসরায়েলের

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App