×

শিক্ষা

জবি ছাত্রীকে হেনস্তায় গ্রেপ্তার ১

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৮ মার্চ ২০২৩, ১০:২২ পিএম

জবি ছাত্রীকে হেনস্তায় গ্রেপ্তার ১

ছবি: ভোরের কাগজ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের এক ছাত্রীকে শারীরিকভাবে হেনস্তার অভিযোগে ওমর ফারুক সুমন নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৮ মার্চ) বিকাল ৫টায় বাংলা বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ওই ছাত্রী টিউশনিতে যাওয়ার পথে নারিন্দা স্টার বেকারির সামনে হেনস্তার শিকার হন। এ ঘটনায় ভুক্তভোগী শিক্ষার্থী ওয়ারী থানায় মামলা দায়ের করেন।

জানা যায়, গ্রেপ্তার উমর ফারুক সুমন (৫০) রাজধানীর একটি বেসরকারী প্রতিষ্ঠানে কর্মরত আছেন। ওই ছাত্নী টিউশনিতে যাবার সময় স্টার বেকারির সামনে সুমন একাধিকবার বাজে মন্তব্য করেন। এর প্রতিবাদ করেন ওই শিক্ষার্থী। প্রতিবাদ করায় ইট দিয়ে মারতে উদ্যত হন সুমন। এরপর নানাভাবে শ্লীলতাহানির করেন তিনি। ঘটনাস্থলে তাৎক্ষণিকভাবে স্থানীয়রা এগিয়ে আসলে ইট ফেলে ওই শিক্ষার্থীর বুকে লাথি দিয়ে পালিয়ে যায় সুমন।

পরবর্তীতে ওয়ারী থানা পুলিশের সহায়তায় সিসিটিভি ফুটেজ দেখে ও স্থানীয়দের বর্ননায় অভিযুক্ত সুমনকে শনাক্ত করে গ্রেপ্তার করেন ওয়ারী থানা পুলিশের সহকারী উপ-পরিদর্শক খায়রুল ইসলাম। খায়রুল ইসলাম বলেন, ঘটনা জানার পরপরই তাৎক্ষণিকভাবে আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

এদিকে এ ঘটনায় আসামির শাস্তি চেয়ে ভুক্তভোগী ওই শিক্ষার্থী বলেন, আমি এই কুলাঙ্গারের শাস্তি চাই। আমার সাথে যা হয়েছে তা কোন স্বাভাবিক ঘটনা না। প্রতিনিয়ত এমন ঘটনা ঘটছে। এঘটনার সর্বোচ্চ শাস্তির দাবি জানাই।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মোস্তফা কামাল বলেন, বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হেনস্তার ঘটনা জেনেছি। থানায় যোগাযোগ করেছি। আসামি গ্রেপ্তার হয়েছে। আইন অনুযায়ী উপযুক্ত শাস্তির আওতায় আনা হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পে-স্কেল নিয়ে নতুন করে যা বললেন শিক্ষা সচিব

পে-স্কেল নিয়ে নতুন করে যা বললেন শিক্ষা সচিব

নতুন পে-স্কেলে পেনশনভোগীদের জন্য বড় সুখবর

নতুন পে-স্কেলে পেনশনভোগীদের জন্য বড় সুখবর

বিষাক্ত মদ পানে প্রাণ গেল ৯ জনের

বিষাক্ত মদ পানে প্রাণ গেল ৯ জনের

এক্সপ্রেসওয়েতে ইসমাইল হত্যার রহস্য উদঘাটন

এক্সপ্রেসওয়েতে ইসমাইল হত্যার রহস্য উদঘাটন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App