×

শিক্ষা

বুধবার শুরু ইবির 'ডি' ইউনিটের আবেদন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৯ মে ২০২৩, ১০:৪৪ পিএম

গুচ্ছের বাইরে স্বতন্ত্রভাবে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ধর্মতত্ত্ব ও ইসলামী শিক্ষা অনুষদভুক্ত ‘ডি’ ইউনিটে ২০২২-২৩ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

আগামীকাল বুধবার (১০ মে) আবেদন শুরু হয়ে ২১ মে পর্যন্ত চলবে। আর পরীক্ষা অনুষ্ঠিত হবে ৫ জুন। এবার আবেদন ফি ১০০ টাকা বাড়িয়ে এক হাজার ৩৫০ টাকা নির্ধারণ করা হয়েছে। অনলাইন ব্যাংকিংয়ের মাধ্যমে ভর্তিচ্ছুরা ফি জমা দিতে পারবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘ডি’ ইউনিটের অধীনে ধর্মতত্ত্ব অনুষদের তিনটি আল-কুরআন এণ্ড ইসলামিক স্টাডিজ, আল-হাদিস এন্ড ইসলামিক স্টাডিজ ও দা‘ওয়াহ এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগ এবং কলা অনুষদভুক্ত আরবী ভাষা ও সাহিত্য বিভাগে ৩২০টি আসনের বিপরীতে লড়বেন ভর্তিচ্ছুরা। এক ঘণ্টায় মোট ৮০ নম্বরের বহুনির্বাচনী পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা যাবে।

ভর্তিচ্ছুদের ২০২১ অথবা ২০২২ সালের উচ্চ মাধ্যমিক বা সমমান এবং ২০১৮, ২০১৯ অথবা ২০২০ সালে মাধ্যমিক বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এছাড়া আবেদন প্রক্রিয়া ও ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (http://www.iu.ac.bd/admission) পাওয়া যাবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘ব্যক্তি স্বার্থে আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করা যাবে না’

‘ব্যক্তি স্বার্থে আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করা যাবে না’

তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি

তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি

‘রুমিন ফারহানা আপারা মৌসুমি রাজনীতি করেন’

‘রুমিন ফারহানা আপারা মৌসুমি রাজনীতি করেন’

কক্সবাজারের হোটেলে আবারও আগুন, রক্ষা পেলেন ৩ শতাধিক পর্যটক

কক্সবাজারের হোটেলে আবারও আগুন, রক্ষা পেলেন ৩ শতাধিক পর্যটক

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App