×

শিক্ষা

লাঠিচার্জ করে শিক্ষার্থীদের সরাল পুলিশ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২২ জুন ২০২৩, ১২:৫৮ এএম

লাঠিচার্জ করে শিক্ষার্থীদের সরাল পুলিশ

বুধবার রাতে নীলক্ষেত মোড়ে লাঠিচার্জ করে ৭ কলেজের আন্দোলনরত শিক্ষার্থীদের সরিয়ে দেয় পুলিশ। ছবি: সংগৃহীত

সিজিপিএর শর্ত শিথিলের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত সরকারি ৭ কলেজের শিক্ষার্থীদের সড়ক থেকে লাঠিচার্জ করে সরিয়ে দিয়েছে পুলিশ। এসময় ঘটনাস্থল থেকে ছয়জন শিক্ষার্থীকে আটক করা হয়েছে। তবে পুলিশের দাবি, লাঠিচার্জ ছাড়াই শিক্ষার্থীদের সরিয়েছে দেয়া হয়েছে।

বুধবার (২২ জুন) রাত সাড়ে নয়টার দিকে এ ঘটনা ঘটে। রাত আটটা ১৪ মিনিটে সড়ক অবরোধ ছেড়ে দেয়ার জন্য ১০ মিনিট সময় বেঁধে দেয় পুলিশ।

এডিসি শাহেন শাহ্ বলেন, আপনারা আজ দুপুর একটা থেকে রাত আটটা পর্যন্ত সড়ক অবরোধ করে রেখেছেন। আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা মোতাবেক আপনাদের ১০ মিনিট সময় দিচ্ছি। এই ১০ মিনিটের মধ্যে অবরোধ তুলে না নিলে আমরা আইনি পদক্ষেপ গ্রহণ করতে বাধ্য হবো।

শিক্ষার্থীদের অনুরোধ জানিয়ে তিনি আরো বলেন, আপনারা যারা এখানে আছেন সড়ক ছেড়ে নিরাপদে বাড়ি চলে যাবেন। আমরা চাই আপনাদের আন্দোলন সফল হোক। আপনারা সফলতার মুখ দেখুন। আমরা বিশ্বাস করি, এই আহ্বানে সাড়া দিয়ে আপনারা কোনো বিশৃঙ্খলা না করে অল্প সময়ের মধ্যে রাস্তা ছেড়ে দেবেন। অন্যথায় আমরা আইনি প্রক্রিয়া গ্রহণ করতে বাধ্য হব। তাই আপনাদের সড়ক ছেড়ে দেয়ার জন্য অনুরোধ করছি।

কিন্তু আন্দোলনকারীরা সড়ক অবরোধ প্রত্যাহার না করায় অবশেষে লাঠিচার্জ করে তাদের সরিয়ে দেয়। এসময় ঘটনাস্থল থেকে ছয়জন শিক্ষার্থীকে আটক করা হলেও তাদের নাম পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। এদিকে, শিক্ষার্থীরা সড়ক থেকে সরে যাওয়ায় নিউমার্কেট এলাকায় পুনরায় যান চলাচল শুরু হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

টানা ২০ ঘণ্টা গ্যাস বন্ধ থাকবে যেসব এলাকায়

টানা ২০ ঘণ্টা গ্যাস বন্ধ থাকবে যেসব এলাকায়

কেন ডিম্বাণু সংরক্ষণ করছেন নারীরা, খরচ-ঝুঁকি কতটা

এগ ফ্রিজিং কেন ডিম্বাণু সংরক্ষণ করছেন নারীরা, খরচ-ঝুঁকি কতটা

মন্ত্রী-প্রতিমন্ত্রীদের জন্য নতুন নির্দেশনা

মন্ত্রী-প্রতিমন্ত্রীদের জন্য নতুন নির্দেশনা

অক্টোবরে চালু হতে পারে ভারত-বাংলাদেশের তিন ট্রেন

অক্টোবরে চালু হতে পারে ভারত-বাংলাদেশের তিন ট্রেন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App