×

শিক্ষা

ওয়ার্ল্ড ফিজিওথেরাপি কংগ্রেস সম্মাননা পেলেন যবিপ্রবি শিক্ষক

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৩ জুলাই ২০২৩, ০৫:৫৭ পিএম

ওয়ার্ল্ড ফিজিওথেরাপি কংগ্রেস সম্মাননা পেলেন যবিপ্রবি শিক্ষক
বৈশ্বিক ফিজিওথেরাপি সংস্থা ওয়ার্ল্ড ফিজিওথেরাপি কংগ্রেসের সম্মাননা পেয়েছেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ফিজিওথেরাপি এন্ড রিহ্যাবিলিটেশন বিভাগের সহকারী অধ্যাপক ডা. ফিরোজ কবীর। সম্প্রতি আরব আমিরাতের দুবাইয়ে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ফিজিওথেরাপি কংগ্রেস-২০২৩ এ শিক্ষাক্ষেত্রে অবদানের জন্য তাকে এই সম্মাননা দেয়া হয়। ফিজিওথেরাপিতে বাংলাদেশ প্রথমবারের মতো এ ধরনের আন্তর্জাতিক পুরস্কার পেল কেউ। এছাড়াও চিকিৎসা সেবায় অবদানের জন্য এ বছর সম্মাননা দেয়া হয় সিআরপির প্রতিষ্ঠাতা ব্রিটিশ-বাংলাদেশি ড. ভেলরি টেইলরকেও। প্রতি ৩ বছর পরপর বিশ্বের বিভিন্ন প্রান্তে ফিজিওথেরাপি শিক্ষা, চিকিৎসা ও গবেষণাক্ষেত্রে অবদানের জন্য সম্মাননা দিয়ে থাকে ওয়ার্ল্ড ফিজিওথেরাপি কংগ্রেস। দুবাইয়ের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে গত ২ থেকে ৪ জুন পর্যন্ত চলে এবারের কংগ্রেস। এতে অংশ নেন শিক্ষক, গবেষক ও ক্লিনিক্যাল বিশেষজ্ঞসহ বিশ্বের ৫ হাজার ফিজিওথেরাপিস্ট। বাংলাদেশ থেকে বৈজ্ঞানিক প্রবন্ধ উপস্থাপন করেন-ডা. কে এম এমরান হোসেন, ডা. সনজিত কুমার চক্রবর্তী ও ডা. শাহাদৎ হোসেন। বাংলাদেশের ফিজিওথেরাপি শিক্ষা, গবেষণা ও সেবার বিভিন্ন কার্যক্রম উপস্থাপন করেন ডা. মো. জাহিদ হোসেন।  

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

জনগণই সরকারের ক্ষমতার উৎস : মাহদী আমিন

জনগণই সরকারের ক্ষমতার উৎস : মাহদী আমিন

শিগগির রাষ্ট্রপতি নির্বাচনের তপশিল ঘোষণা

ইসি মাছউদ শিগগির রাষ্ট্রপতি নির্বাচনের তপশিল ঘোষণা

পদত্যাগ করলেন ভারতের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী

পদত্যাগ করলেন ভারতের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী

রাষ্ট্রপতি ইস্যুতে আইনের বাইরে যাবে না বিএনপি

নিলুফার মনি রাষ্ট্রপতি ইস্যুতে আইনের বাইরে যাবে না বিএনপি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App