×

শিক্ষা

ইউজিসি প্রফেসর হলেন অধ্যাপক আফতাব-সচ্চিদানন্দ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৩ জুলাই ২০২৩, ০৫:৩৩ পিএম

ইউজিসি প্রফেসর হলেন অধ্যাপক আফতাব-সচ্চিদানন্দ

ফাইল ছবি

দেশের দু’জন বিশিষ্ট গবেষককে ‘ইউজিসি প্রফেসরশিপ ২০২২’ হিসেবে নিয়োগ দিয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)। নিয়োগ প্রাপ্তরা হলেন- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম ইউনিভার্সিটির ওশানোগ্রাফি অ্যান্ড হাইড্রোগ্রাফি বিভাগের প্রফেসর ড. আফতাব আলম খান এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) পোল্ট্রি বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. সচ্চিদানন্দ দাস চৌধুরী।

বৃহস্পতিবার (১৩ জুলাই) কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী শহীদুল্লাহ’র সভাপতিত্বে ‘ইউজিসি প্রফেসরশিপ’ নিয়োগ কমিটির এক সভায় সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় ইউজিসি সদস্য অধ্যাপক ড. মুহাম্মদ আলমগীর, অধ্যাপক ড. বিশ্বজিৎ চন্দ, অধ্যাপক ড. মো. আবু তাহের, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. দিদার-উল-আলম, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. হাফিজা খাতুন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল আলম, বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (বিপিএসসি) সদস্য প্রফেসর ড. মুবিনা খোন্দকার, বিপিএসসির গবেষণা সহায়তা ও প্রকাশনা বিভাগের পরিচালক ড. মো. ফখরুল ইসলাম, অতিরিক্ত পরিচালক মো. শাহীন সিরাজসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আগামী দুই বছরের জন্য ‘ইউজিসি প্রফেসরশিপ’ হিসেবে এই দুজন বিশিষ্ট গবেষক দায়িত্ব পালন করবেন। যোগদানের তারিখ হতে তাদের মেয়াদকাল গণ্য হবে।

ইউজিসি প্রফেসরশিপ নীতিমালা অনুযায়ী অবসরপ্রাপ্ত খ্যাতিমান শিক্ষক ও গবেষকদের ‘ইউজিসি প্রফেসরশিপ’ প্রদান করা হয়। একজন সিলেকশন গ্রেড প্রাপ্ত প্রফেসর সর্বোচ্চ যে সুযোগ-সুবিধা পান ‘ইউজিসি প্রফেসরশিপ’ গণও একই সুযোগ-সুবিধাপ্রাপ্ত হবেন।

উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাবেক অধ্যাপক আফতাব আলম খানের বর্তমান কর্মস্থল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম ইউনিভার্সিটি ও অধ্যাপক ড. সচ্চিদানন্দ দাস চৌধুরী বাকৃবির সঙ্গে সংযুক্ত থেকে গবেষণা কর্মকাণ্ড পরিচালনা করবেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত ৪ বাংলাদেশি

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত ৪ বাংলাদেশি

১০ অতিরিক্ত পুলিশ সুপারকে বদলি

১০ অতিরিক্ত পুলিশ সুপারকে বদলি

অভিনেত্রীর বিরুদ্ধে ৩ কোটির মানহানির মামলা

অভিনেত্রীর বিরুদ্ধে ৩ কোটির মানহানির মামলা

বিদ্যুৎ সংকট কমবে কবে, জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

বিদ্যুৎ সংকট কমবে কবে, জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App