×

শিক্ষা

কানাডার ভিসা পেলেন না ঢাবি উপাচার্য

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৯ জুলাই ২০২৩, ০৪:০৬ পিএম

কানাডার ভিসা পেলেন না ঢাবি উপাচার্য

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। ফাইল ছবি

কানাডায় যাওয়ার ভিসার আবেদন করেও ভিসা পাননি ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। এ জন্য একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার আমন্ত্রণ পেয়েও কানাডায় যেতে পারেননি তিনি।

বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কানাডায় অনুষ্ঠিত ‘এসোসিয়েশন অব কমনওয়েলথ ইউনিভার্সিটিজ (এসিইউ)’র কাউন্সিল কনফারেন্সে আমন্ত্রণ পেয়েছিলেন ঢাবি ভিসি আখতারুজ্জামান।

বুধবার (১৯) জুলাই এই কনফারেন্স অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য গত ১৫ জুন তিনি ভিসার আবেদন করেছিলেন। তবে তিনি ভিসা পাননি। এজন্য কানাডা সফর বাতিল করেছেন ঢাবি ভিসি।

ঢাবি উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের ভিসা না পাওয়ার বিষয়টি নিয়ে বেশ আলোচনা-সমালোচনা চলছে। কেননা পদাধিকার বলে তিনি কূটনৈতিক পাসপোর্টের অধিকারী।

এ বিষয়ে জানতে চাইলে অধ্যাপক ড. মো. মো. আখতারুজ্জামান বলেন, দেরিতে ভিসার আবেদন করায় ভিসা প্রসেসিংয়ে সময় লাগছে। ভিসা পেতে অনেকের দুই তিন মাস লাগে। কিছু দুষ্টু মানুষ বিষয়টাকে ভিন্নভাবে প্রচারের চেষ্টা করছে। আমার ভিসা এখনো প্রক্রিয়াধীন রয়েছে। এটাতে নেতিবাচক কিছু নেই।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App