×

শিক্ষা

ভিন্ন উপায়ে জানুন পূর্ণাঙ্গ এসএসসির ফল

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৮ জুলাই ২০২৩, ১১:৩১ এএম

ভিন্ন উপায়ে জানুন পূর্ণাঙ্গ এসএসসির ফল
প্রতিবছর এসএসসি ও সমমানের পরীক্ষার ফল সকালে প্রকাশ করা হলেও শিক্ষার্থীদের কাছে তা পৌঁছতে সন্ধ্যা লেগে যায়। শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে দুপুরের দিকে ফল প্রকাশ করা হলেও সেখানেও বিপদ। সার্ভার আসে না। তবে এসব বিড়ম্বনাকে দূরে ঠেলে খুব সহজেই জানাতে পারেন এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল। চলুন এবার জেনে নেয়া যাক-বিড়ম্বনা থেকে মুক্তি পেয়ে ভিন্ন উপায়ে কিভাবে জানবেন কাঙ্ক্ষিত ফল। পাবলিক পরীক্ষার ফল প্রকাশের আরও একটি সরকারি ওয়েবসাইট eboardresults.com/app/stud। ওয়েবসাইটটিতে প্রথমে এক্সামিনেশন, ইয়ার, বোর্ড সিলেক্ট করতে হবে। এরপর রেজাল্ট টাইপ অপশনে একক ফলাফল জানতে Individual Result এবং প্রতিষ্ঠানের রেজাল্ট জানতে Institutional Result সিলেক্ট করে রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর এবং সর্বশেষে সিকিউরিটি কি দিয়ে জানতে পারবেন কাঙ্ক্ষিত ফল। এছাড়া, যে কোনো মোবাইল থেকে এসএমএস করে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল জানতে পারবেন শিক্ষার্থী ও অভিভাবকরা। মোবাইলে এসএমএসের মাধ্যমে ফল পেতে SSC লিখে স্পেস দিয়ে শিক্ষা বোর্ডের নামের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে 2023 লিখে 16222 নম্বরে এসএমএস পাঠাতে হবে। ফিরতি এসএমএসেই ফল পাওয়া যাবে। দাখিলের ফল পেতে Dakhil লিখে স্পেস দিয়ে Mad লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে 2023 লিখে 16222 নম্বরে পাঠাতে হবে। আর কারিগরি বোর্ডের ক্ষেত্রে SSC লিখে স্পেস দিয়ে Tec লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে 2023 লিখে 16222 নম্বরে পাঠালে ফিরতি এসএমএসে ফলাফল পাওয়া যাবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App