×

শিক্ষা

একাদশে ভর্তির আবেদন চলবে ২০ আগস্ট পর্যন্ত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩১ জুলাই ২০২৩, ০৮:১৭ পিএম

একাদশে ভর্তির আবেদন চলবে ২০ আগস্ট পর্যন্ত
একাদশ শ্রেণিতে ভর্তির জন্য অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে। আগামী ১০ আগস্ট থেকে শুরু হয়ে অনলাইনের আবেদন। চলবে আগামী ২০ আগস্ট পর্যন্ত। আর ক্লাস শুরু হবে আগামী ৮ অক্টোবর। সোমবার (৩১ জুলাই) একাদশ শ্রেণির ভর্তির নীতিমালা সংক্রান্ত সভায় এসব সিদ্ধান্ত নেয়া হয়। শিগগিরই এ বিষয়ে অফিস আদেশ জারি হবে। ঢাকা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘আজ একাদশ শ্রেণির ভর্তির নীতিমালা সংক্রান্ত সভা হয়েছে। সভায় আগামী ১০ আগস্ট থেকে ভর্তির আবেদন অনলাইনে শুরুর সিদ্ধান্ত হয়েছে।’ আগামী ২০ আগস্ট পর্যন্ত আবেদন প্রক্রিয়া চলবে এবং ৮ অক্টোবর থেকে একাদশের ক্লাস শুরুর সিদ্ধান্ত হয়েছে বলে জানান তিনি।  

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

জামায়াত আমিরকে ১৫০ টাকার খাবারের দাওয়াত দিলেন প্রধানমন্ত্রী

জামায়াত আমিরকে ১৫০ টাকার খাবারের দাওয়াত দিলেন প্রধানমন্ত্রী

পে স্কেলে বড় পরিবর্তন, বাদ পড়ল যেসব প্রস্তাব

পে স্কেলে বড় পরিবর্তন, বাদ পড়ল যেসব প্রস্তাব

নতুন দুই দায়িত্বে স্পিকার হাফিজ উদ্দিন

নতুন দুই দায়িত্বে স্পিকার হাফিজ উদ্দিন

হামলাকারীদের নিয়ে যা বললেন অভিনেত্রী বাঁধন

হামলাকারীদের নিয়ে যা বললেন অভিনেত্রী বাঁধন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App