×

শিক্ষা

এইচএসসি পরীক্ষা পেছানোর সুযোগ নেই

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১১ আগস্ট ২০২৩, ০৫:৩৭ পিএম

এইচএসসি পরীক্ষা পেছানোর সুযোগ নেই

চাঁদপুরে বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা চত্বর উদ্বোধন শেষে সাংবাদিক সঙ্গে কথা বলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। ছবি: সংগৃহীত

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি জানিয়েছেন, যথাসময়ে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে। দেশের ১৪ লাখ পরীক্ষার্থী তাদের প্রস্তুতি শেষ করেছে শুধু নির্ধারিত সময়ে এই পরীক্ষায় অংশ নেয়ার জন্য। এ বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা পেছানোর সুযোগ নেই বলে।

শুক্রবার (১১ আগস্ট) দুপুরে চাঁদপুর পুরানবাজার কলেজের ডাকাতিয়া নদীপাড়ে বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা চত্বর উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা জানান। এ সময় ডেঙ্গু নিয়ে আতঙ্কিত না হওয়ার জন্য শিক্ষার্থীদের প্রতি অনুরোধ জানান দীপু মনি।

পরীক্ষা পেছানোর দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের উদ্দেশ্যে শিক্ষামন্ত্রী বলেন, পরীক্ষা পিছিয়ে দেয়ার জন্য যারা আন্দোলন করছেন, আপনারা প্রস্তুতি নেয়া ১৪ লাখ সহপাঠীর দিকে তাকিয়ে যথাসময়ে এই পরীক্ষায় অংশ নিন।

বিদেশিরা বিএনপির সঙ্গে আছে- দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্য প্রসঙ্গে শিক্ষামন্ত্রী বলেন, দেশের জন্য রাজনীতি করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাই দেশের জনগণ তার সঙ্গে আছেন। তবে বিদেশেও আমাদের বন্ধু আছে। আজ যাদের জনগণের ওপর আস্থা নেই, তারাই বিদেশিদের ওপর নির্ভর করে এমন বক্তব্য দিচ্ছেন। কারণ জনগণ অনেক আগেই দেশবিরোধী এসব ষড়যন্ত্রকারীদের প্রত্যাখ্যান করেছে।

শেখ ফজিলাতুন নেছা চত্বর উদ্বোধনের সময় আরও উপস্থিত ছিলেন পুরানবাজার কলেজের অধ্যক্ষ রতন কুমার মজুমদার, বাবুরহাট কলেজের অধ্যক্ষ মোশারেফ হোসেন, পিপি রনজিত রায় চৌধুরী, ফরিদগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহিদুল ইসলাম রোমান, চাঁদপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ইয়াসির আরাফাত প্রমুখ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ বাতিলের খবরে যা বললেন শিক্ষামন্ত্রী

অনার্স পর্যায়ে বাংলা, ইতিহাস ও দর্শন বিভাগ বাতিলের খবরে যা বললেন শিক্ষামন্ত্রী

ধষর্ণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, দগ্ধ হয়ে ৩ জনের মৃত্যু

পাবনা ধষর্ণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, দগ্ধ হয়ে ৩ জনের মৃত্যু

স্থানীয় নির্বাচনে আ.লীগের নেতাকর্মীদের অংশগ্রহণ নিয়ে যা বললেন উপদেষ্টা

স্থানীয় নির্বাচনে আ.লীগের নেতাকর্মীদের অংশগ্রহণ নিয়ে যা বললেন উপদেষ্টা

হরমুজ প্রণালির কাছে মার্কিন অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্ত

হরমুজ প্রণালির কাছে মার্কিন অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্ত

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App