×

শিক্ষা

জবি সাংবাদিকতা বিভাগের নতুন চেয়ারম্যান আশরাফুল আলম

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৩, ০৩:২৪ পিএম

জবি সাংবাদিকতা বিভাগের নতুন চেয়ারম্যান আশরাফুল আলম

আশরাফুল আলম

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের নতুন চেয়ারম্যান নিযুক্ত হয়েছেন বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. আশরাফুল আলম।

মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. শাহ মো. নিসতার জাহান কবীর ব্যক্তিগত কারণে বিভাগের চেয়ারম্যানের দায়িত্ব পালনে অপারগতা প্রকাশ করায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইন ২০০৫-এর ২৪(৩) ধারা অনুযায়ী উক্ত বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. আশরাফুল আলমকে পরবর্তী ৩ (তিন) বছরের জন্য গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করা হলো।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, তিনি বিধি মোতাবেক ভাতা ও অন্যান্য সুবিধাদি প্রাপ্য হবেন এবং এ আদেশ ২৭ সেপ্টেম্বর ২০২৩ পূর্বাহ্ন থেকে কার্যকর হবে। এরআগে অধ্যাপক ড. নিসতার জাহার কবীর দুই মেয়াদে চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি

তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি

‘রুমিন ফারহানা আপারা মৌসুমি রাজনীতি করেন’

‘রুমিন ফারহানা আপারা মৌসুমি রাজনীতি করেন’

কক্সবাজারের হোটেলে আবারও আগুন, রক্ষা পেলেন ৩ শতাধিক পর্যটক

কক্সবাজারের হোটেলে আবারও আগুন, রক্ষা পেলেন ৩ শতাধিক পর্যটক

নতুন কর্মসূচি ঘোষণা, দুই মন্ত্রীর পদত্যাগ চাইলেন নাহিদ ইসলাম

নতুন কর্মসূচি ঘোষণা, দুই মন্ত্রীর পদত্যাগ চাইলেন নাহিদ ইসলাম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App