×

শিক্ষা

বুয়েটের ভর্তি পরীক্ষা ২৪ ফেব্রুয়ারি শুরু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০২৩, ০৫:১০ পিএম

বুয়েটের ভর্তি পরীক্ষা ২৪ ফেব্রুয়ারি শুরু

ছবি: সংগৃহীত

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আগামী ২৪ ফেব্রুয়ারি শুরুর সুপারিশ করা হয়েছে।

বুধবার (২৭ ডিসেম্বর) ভর্তি কমিটির সভায় এই তারিখ নির্ধারণ করা হবে।

বিষয়টি নিশ্চিত করে বুয়েটের ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক মিজানুর রহমান বলেন, “আগামী ২৪ ফেব্রুয়ারি প্রাথমিক বাছাই পর্ব এবং ১৬ মার্চ চূড়ান্ত পর্বের পরীক্ষা আয়োজনের পরিকল্পনা নেয়া হয়েছে। একাডেমিক কাউন্সিলের সভায় এই তারিখ চূড়ান্ত হবে এবং তারপর বিজ্ঞপ্তি আকারে ভর্তি নীতিমালা প্রকাশ করা হবে।"

গতবারের মত এবারও দুই ধাপে হবে বুয়েটের ভর্তি পরীক্ষা। প্রথম ধাপে এমসিকিউ পদ্ধতিতে ১০০ নম্বরের প্রাক-নির্বাচনী পরীক্ষা হবে। এরপর এমসিকিউ উত্তীর্ণদের নিয়ে দ্বিতীয় ধাপে হবে লিখিত পরীক্ষা।

তবে এবার প্রাক-নির্বাচনী পরীক্ষায় নেগেটিভ মার্কিং থাকবে। প্রতিটি ভুল উত্তরের জন্য দশমিক ২৫ নম্বর করে কাটা হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৪২

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৪২

চার গাড়ির সংঘর্ষে প্রাণ গেল দুই ভাইয়ের

চার গাড়ির সংঘর্ষে প্রাণ গেল দুই ভাইয়ের

বিশ্ববাজারে ফের বাড়লো স্বর্ণের দাম

বিশ্ববাজারে ফের বাড়লো স্বর্ণের দাম

থাই গাঁজার চালানসহ ভারতীয় নাগরিক গ্রেপ্তার

থাই গাঁজার চালানসহ ভারতীয় নাগরিক গ্রেপ্তার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App