×

শিক্ষা

ইবি ছাত্রলীগ সম্পাদক আটক

Icon

nakib

প্রকাশ: ২১ জানুয়ারি ২০২০, ০৮:১১ পিএম

ইবি ছাত্রলীগ সম্পাদক আটক

আটক ছাত্রলীগ নেতা

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রাকিবকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার বিকেলে কুষ্টিয়া শহরে চিকিৎসারত অবস্থায় তাকে আটক করে মডেল থানা পুলিশ। কুষ্টিয়ার পুলিশ সুপার তানভীর আরাফাত এ তথ্য নিশ্চিত করেছেন। সংঘর্ষের ঘটনায় শাখা ছাত্রলীগের সভাপতি রবিউল ইসলাম পলাশ ও সম্পাদক রাকিবুল ইসলাম রাকিবসহ ১১ জনের বিরুদ্ধে ইবি থানায় একটি মামলা হয়েছে। ছাত্রলীগকর্মী ও আইন বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী হানিফ হুসাইন বাদি হয়ে এ মামলা করেন। এতে অজ্ঞাত আরো ২০-২৫ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। এদিকে ঘটনা তদন্তে তিন সদস্যবিশিষ্ট কমিটি করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। কমিটিতে অধ্যাপক ড. শেলিনা নাসরিনকে আহবায়ক করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন  অধ্যাপক ড. তপন কুমার জোদ্দার ও অধ্যাপক ড. মোস্তফা জামাল হ্যাপি। সংঘর্ষের পর বিশ্ববিদ্যালয় প্রশাসন এক মিটিংয়ে এ কমিটি গঠন করে। কমিটিকে সাত কার্যদিবসের মধ্যে তদন্ত রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। মামলার ব্যাপারে সভাপতি রবিউল ইসলাম বলেন, ‘সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। মুজিববর্ষ পালন উপলক্ষে নেতাকর্মীরা ক্যাম্পাসে গেলে পদবঞ্চিতরা হামলা করে।’  

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ন্যাশনাল ব্যাংককে ৭ হাজার কোটি টাকা ধার দিল সোনালী ব্যাংক

ন্যাশনাল ব্যাংককে ৭ হাজার কোটি টাকা ধার দিল সোনালী ব্যাংক

সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই

সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই

প্রথম শ্রেণিতে ভর্তি লটারিতে, দ্বিতীয় থেকে নবমে পরীক্ষা

স্কুলে ভর্তির নীতিমালা প্রকাশ প্রথম শ্রেণিতে ভর্তি লটারিতে, দ্বিতীয় থেকে নবমে পরীক্ষা

ড. ইউনূসকে হয়রানি ও হেনস্তায় সাবেক ১২ উপদেষ্টার ক্ষোভ-নিন্দা

ড. ইউনূসকে হয়রানি ও হেনস্তায় সাবেক ১২ উপদেষ্টার ক্ষোভ-নিন্দা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App