×

শিক্ষা

বুয়েটের নতুন উপাচার্য সত্য প্রসাদ মজুমদার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৫ জুন ২০২০, ০৭:০৬ পিএম

বুয়েটের নতুন উপাচার্য সত্য প্রসাদ মজুমদার

সত্য প্রসাদ মজুমদার।

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) নতুন উপাচার্য হলেন অধ্যাপক সত্য প্রসাদ মজুমদার। বৃহস্পতিবার (২৫ জুন) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ বিভাগ তাকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে।

রাষ্ট্রপতির আদেশক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব সৈয়দ আলী রেজা স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়- বুয়েটের নতুন উপাচার্য হিসেবে অধ্যাপক সত্য প্রসাদ মজুমদারকে নিয়োগ দেয়া হয়েছে। তিনি বুয়েটের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক। শর্ত সাপেক্ষে তাকে চার বছরের জন্য নিয়োগ দেয়া হয়েছে।

উপাচার্য পদে তাকে বর্তমান বেতন-ভাতা সুবিধা প্রদান করা হবে। রাষ্ট্রপতি ও চ্যান্সেলর চাইলে যেকোনো সময় তার এ নিয়োগ বাতিল করতে পারেন। অবিলম্বে এ নির্দেশনা কার্যকর করতে বলা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App