×

শিক্ষা

আবারো গুচ্ছ ভর্তি পরীক্ষার তারিখ পরিবর্তন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২৪, ০৭:৪১ পিএম

আবারো গুচ্ছ ভর্তি পরীক্ষার তারিখ পরিবর্তন

ছবি: সংগৃহীত

আবারো পরিবর্তন করা হয়েছে গুচ্ছভুক্ত ২৪টি বিশ্ববিদ্যালয়ে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার তারিখ। মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখা বিভাগের ভর্তি পরীক্ষার তারিখ পরিবর্তন করা হলেও বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষার তারিখ অপরিবর্তিত রয়েছে।

৪ মে গুচ্ছের ‘বি’ ইউনিটের (মানবিক) ভর্তি পরীক্ষা ছিল। আর ১১ মে ‘সি’ ইউনিটের (বাণিজ্য) ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণ করা হয়েছিল। তবে ওই সময় উপজেলা পরিষদের নির্বাচন থাকায় ইউনিট দুটির ভর্তি পরীক্ষার তারিখ পরিবর্তন করা হয়েছে। 

আরো পড়ুন: সৃজনশীল প্রশিক্ষণ ছাড়া শিক্ষার মান কি বাড়বে?

পরিবর্তিত সূচি অনুযায়ী, আগামী ৩ মে ‘বি’ ইউনিটের আর ১০ মে ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। তবে বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা ২৭ এপ্রিল পূর্বনির্ধারিত সময়েই অনুষ্ঠিত হবে।

জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের সমন্বিত ভর্তি কমিটির গত ৮ ফেব্রুয়ারি অনলাইনে অনুষ্ঠিত চতুর্থ সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। 

গুচ্ছ ভর্তি পরীক্ষা আয়োজক কমিটির আহ্বায়ক এবং যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আনোয়ার হোসেন এসব তথ্য নিশ্চিত করে তিনি বলেন, উপজেলা পরিষদ নির্বাচনের কারণে ‘বি’ এবং ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা এক দিন করে এগিয়ে আনা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পদত্যাগ করলেন ভারতের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী

পদত্যাগ করলেন ভারতের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী

রাষ্ট্রপতি ইস্যুতে আইনের বাইরে যাবে না বিএনপি

নিলুফার মনি রাষ্ট্রপতি ইস্যুতে আইনের বাইরে যাবে না বিএনপি

পদত্যাগকারী রাষ্ট্রপতিকে গ্রেপ্তারের দাবি ইনকিলাব মঞ্চের

পদত্যাগকারী রাষ্ট্রপতিকে গ্রেপ্তারের দাবি ইনকিলাব মঞ্চের

২০২৭ সালে ৩১ কোটি মানসম্পন্ন বই বিতরণ করা হবে

শিক্ষামন্ত্রী ২০২৭ সালে ৩১ কোটি মানসম্পন্ন বই বিতরণ করা হবে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App