×

শিক্ষা

জবি নীল দলের সভাপতি ড. জাকারিয়া, সাধারণ সম্পাদক আরিফুল

Icon

জবি প্রতিনিধি

প্রকাশ: ১৩ মার্চ ২০২৪, ০৪:৩৬ পিএম

জবি নীল দলের সভাপতি ড. জাকারিয়া, সাধারণ সম্পাদক আরিফুল

বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী প্রগতিশীল শিক্ষকদের সংগঠন জগন্নাথ বিশ্ববিদ্যালয় নীলদল-২০২৪ এর কার্যনির্বাহী পরিষদ গঠন করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছে অনুজীব বিজ্ঞান বিভাগের শিক্ষক অধ্যাপক ড. জাকারিয়া মিয়া এবং সাধারণ সম্পাদক হয়েছে বাংলা বিভাগের সহকারী অধ্যাপক শাহ মো. আরিফুল আবেদ।

বুধবার (১৩ মার্চ) জগন্নাথ বিশ্ববিদ্যালয় নীলদল সদ্য সাবেক সভাপতি ড. নূরে আলম আব্দুল্লাহ ও সাবেক সাধারণ সম্পাদক ড. মো. মমিন উদ্দিন এটি ঘোষণা করেন। এর আগে, গতকাল (মঙ্গলবার) বিশ্ববিদ্যালয়ের শিক্ষক লাউঞ্জে নীল দলের সাধারণ সভায় ২৫ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।

আরো পড়ুন: ভারপ্রাপ্ত রেজিস্ট্রার হয়ে জবিতে ইতিহাস গড়লেন ড. আইনুল ইসলাম

এছাড়াও কমিটিতে সহ-সভাপতি পদে আছেন- লোক প্রশাসন বিভাগের অধ্যাপক ড.আসমা বিনতে ইকবাল ও মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. নূর মোহাম্মদ, কোষাধ্যক্ষ পদে ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক শহিদুল্লাহ তাসফিক, যুগ্ম সাধারণ সম্পাদক পদে আইন বিভাগের সহযোগী অধ্যাপক খায়ের মাহমুদ, ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক আফসানা আহমেদ, সাংগঠনিক সম্পাদক পদে শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক কাজী ফারুক হোসেন, প্রচার সম্পাদক ফিন্যান্স বিভাগের সহকারী অধ্যাপক শেখ আলমগীর হোসেন, দপ্তর সম্পাদক প্রাণিবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক মো. মাসুদ রানা। 

এছাড়াও কমিটিতে ১৫ জন শিক্ষককে কার্যনির্বাহী সদস্য করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছেন বিদেশি প্রকৌশলীরা

এফএসআরইউতে কারিগরি ত্রুটি গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছেন বিদেশি প্রকৌশলীরা

‘আর্টিকেল ৫১’ কি সাহাবুদ্দিনের রক্ষাকবচ?

‘আর্টিকেল ৫১’ কি সাহাবুদ্দিনের রক্ষাকবচ?

অর্থ আত্মসাতের সুযোগ নেই, প্রাপ্য সবার কাছে পৌঁছাবে

জ্বালানি প্রতিমন্ত্রী অর্থ আত্মসাতের সুযোগ নেই, প্রাপ্য সবার কাছে পৌঁছাবে

পাকিস্তানে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১২ সেনা সদস্যসহ নিহত ১৫

পাকিস্তানে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১২ সেনা সদস্যসহ নিহত ১৫

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App