×

শিক্ষা

নটরডেমিয়ান ৯৯-এর সাধারণ জ্ঞান প্রতিযোগিতা ও দুস্থদের ইফতার বিতরণ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৪ মার্চ ২০২৪, ০৭:১৯ পিএম

নটরডেমিয়ান ৯৯-এর সাধারণ জ্ঞান প্রতিযোগিতা ও দুস্থদের ইফতার বিতরণ

ছবি: সংগৃহীত

স্বাধীনতা দিবস উপলক্ষে রাজধানীতে নটরডেমিয়ান ৯৯ এর পরিবারের সন্তানদের নিয়ে সাধারণ জ্ঞান প্রতিযোগিতা এবং পুরস্কার ও দুস্থদের মধ্যে ইফতার বিতরণ আয়োজন করা হয়েছে।

শনিবার (২৩ মার্চ) রাজধানীর নীলক্ষেতে জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমির (NAPD)  অডিটোরিয়ামে "নটরডেমিয়ান-৯৯" এ আয়োজন করে। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নটরডেম কলেজের জীববিজ্ঞানের শিক্ষক (সাবেক) অধ্যাপক গাজী এস এম আজমল।

অনুষ্ঠানে ১৯৯৯ সালে নটরডেম কলেজ থেকে এইচএসসি পাশ করা ছাত্ররা এবং তাদের পরিবারের সদস্যরা অংশ নেয়। এসময় স্বাধীনতা, সার্বভৌমত্ব ও দেশ মাতৃকা নিয়ে সন্তানদের মধ্যে সাধারণ জ্ঞান প্রতিযোগিতার আয়োজন করা হয় এবং অংশগ্রহণকারীদের পুরস্কার এবং সার্টিফিকেট দেয়া হয়। এরপর নটরডেমিয়ান-৯৯ এর উদ্যোগে দু:স্থ ও সুবিধা বঞ্চিত মানুষদের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। 

অনুষ্ঠানের প্রধান অতিথি অধ্যাপক গাজী এস এম আজমল নটরডেমিয়ান-৯৯ এর এই উদ্যোগের প্রশংসা করেন এবং নটরডেম কলেজের অন্যান্য ব্যাচসহ সবাইকে এধরনের সামাজিক কাজে এগিয়ে আসার আহ্বান জানান। 

আয়োজনের আহ্বায়ক অধ্যাপক তাজুল ইসলাম চৌধুরী এবং সদস্য সচিব মইনুল হাসান চৌধুরীসহ এলিন, এড. ফুয়াদ, নওজ, বাপ্পী, ডাক্তার জায়েদ, ডাক্তার পলাশ, ডাক্তার রাফাত, ডাক্তার সোহেল, স্থপতি আসিফ, স্থপতি আশরাফ, পুলিশ সুপার জাহেদ, উপসচিব শিবলী, নগর পরিকল্পনাবিদ সোহাগ, ড. তাপস, ব্যারিস্টার আলফা, ডিজে হিমু, বিজ্ঞানী ড. সওগাত, কমোডর তাসনিম, সাংবাদিক অনিমেষ কর, হক ফারুকসহ এই ব্যাচের স্বনামধন্য শতাধিক প্রাক্তন নটরডেমিয়ান ও তাদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন অনুষ্ঠানে।

সাধারণ সম্পাদক ডা. আরমান রেজা চৌধুরী অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। পরে নটরডেমিয়ন-৯৯ এর কার্যকরী কমিটিসহ অন্যান্য সদস্যদের এ অনুষ্ঠানে অংশগ্রহণ করায় তাদের আন্তরিক ধন্যবাদ জানান তিনি। শেষে সংগঠনের সভাপতি মেহেদী হাসান শিশিরের সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শেষ হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বিদ্যুৎ সংকট কমবে কবে, জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

বিদ্যুৎ সংকট কমবে কবে, জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

রাজনীতিতে আওয়ামী লীগ ফেরার প্রশ্নে যা বললেন তথ্য উপদেষ্টা

রাজনীতিতে আওয়ামী লীগ ফেরার প্রশ্নে যা বললেন তথ্য উপদেষ্টা

শাহজালালের থার্ড টার্মিনাল উদ্বোধনের সম্ভাব্য সময় ঘোষণা

শাহজালালের থার্ড টার্মিনাল উদ্বোধনের সম্ভাব্য সময় ঘোষণা

পে স্কেলে বাড়িভাড়া ভাতা কত বাড়বে, জানুন হিসাব

পে স্কেলে বাড়িভাড়া ভাতা কত বাড়বে, জানুন হিসাব

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App