×

শিক্ষা

জবি উপাচার্যের নামে ভুয়া তিন ই-মেইল

Icon

জবি প্রতিনিধি

প্রকাশ: ০৪ এপ্রিল ২০২৪, ০৮:৫১ পিএম

জবি উপাচার্যের নামে ভুয়া তিন ই-মেইল

ছবি: সংগৃহীত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) উপাচার্য অধ্যাপক ড. সাদেকা হালিমের নাম ব্যবহার করে ভুয়া ই-মেইল অ্যাকাউন্ট দিয়ে স্ক্যাম মেসেজ পাঠানোর অভিযোগ উঠেছে। 

বৃহস্পতিবার (৪ এপ্রিল) এ সংক্রান্ত একটি সতর্কীকরণ বিজ্ঞপ্তি জারি করেছে বিশ্ববিদ্যালয় জনসংযোগ ও প্রকাশনা দপ্তর। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, একটি অসাধুমহল [email protected] ই-মেইল অ্যাড্রেসটি থেকে বিভিন্ন ব্যক্তির কাছে স্ক্যাম মেসেজ পাঠাচ্ছে। এই ই-মেইলটি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের নয় এবং এর সঙ্গে জগন্নাথ বিশ্ববিদ্যালয়র কোনো প্রকার সংশ্লিষ্টতা নেই।

আরো পড়ুন: ৪৪তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ

স্ক্যামের উদ্দেশ্যে তৈরি করা এ ইমেইলটি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুন্ন করছে উল্লেখ করে সবাইকে এই ই-মেইল থেকে আসা সব বার্তা পরিহার করে চলার জন্য এবং এ বিষয়ে সর্বোচ্চ সাবধানতা অবলম্বন করার জন্য অনুরোধ করা হয়েছে। 

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন বলেন, আমরা এ বিষয়ে অবগত হয়েছি। এ বিষয়ে আইনী পদক্ষেপ গ্রহণ করার কাজ চলছে। 

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সাদেকা হালিম বলেন, গত কয়েকদিনে তিনটি ভুয়া ইমেইল আইডি খোলা হয়েছে আমার নাম ব্যবহার করে। এটা নিয়ে আমি খুবই উৎকন্ঠার মধ্যে আছি। এ বিষয়ে সবাইকে সচেতন থাকার আহ্বান জানাচ্ছি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App