×

শিক্ষা

কুবির আরেক হাউজ টিউটরের পদত্যাগ

Icon

কুবি প্রতিনিধি

প্রকাশ: ২৫ এপ্রিল ২০২৪, ১১:০০ এএম

কুবির আরেক হাউজ টিউটরের পদত্যাগ

ছবি: সংগৃহীত

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের  (কুবি) প্রশাসনের বিভিন্ন অনিয়ম ও অব্যবস্থাপনার অভিযোগ এনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের হাউজ টিউটর পদ থেকে পদত্যাগ করেছেন আইন বিভাগের সহকারী অধ্যাপক মু. আলী মুর্শেদ কাজেম। 

বুধবার (২৫ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের রেজিস্টারের নিকট পাঠানো মু. আলী মুর্শেদ কাজেমের এক পদত্যাগপত্র থেকে এ তথ্য জানা যায়।

পদত্যাগপত্রে তিনি উল্লেখ করেন, সাম্প্রতিক সময়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিভিন্ন অনিয়ম ও অব্যবস্থাপনার কারণে সৃষ্ট অচলাবস্থার কার্যকর পদক্ষেপ গ্রহণ না করা, পদোন্নতিতে অযাচিত শর্তারোপ ও জ্যেষ্ঠতা লঙ্ঘনসহ বিভিন্ন অনিয়মের কারণে সম্মানিত সাধারণ শিক্ষকদের উত্থাপিত সকল ন্যায্য দাবীর প্রতি পূর্ণ সমর্থন জ্ঞাপন করে বর্তমানে উক্ত পদে দায়িত্ব পালনে অপারগতা প্রকাশ করছি। 

এছাড়া বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলে প্রায় ১৩ জন শিক্ষক পদত্যাগ করেছেন। এবার নতুন করে পদত্যাগ করছেন উপাচার্যপন্থী শিক্ষকরাও।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App