×

শিক্ষা

সমাবর্তনের অজুহাতে শিক্ষার্থীদের সনদ আটকে না রাখার নির্দেশ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৪, ০৩:১৯ পিএম

সমাবর্তনের অজুহাতে শিক্ষার্থীদের সনদ আটকে না রাখার নির্দেশ

ছবি: সংগৃহীত

সমাবর্তন ব্যতীত শিক্ষার্থীদের সনদ দেয় না বেশিরভাগ বেসরকারি বিশ্ববিদ্যালয়। এতে ভোগান্তিতে পড়েন শিক্ষার্থীরা। এবার শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, সমাবর্তন ছাড়াই বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সনদ দিতে আইনি কোনো বাধা নেই। তাই সমাবর্তন হয়নি এ দোহাই দিয়ে স্নাতক ও স্নাতকোত্তর শিক্ষার্থীদের সনদ আটকে না রাখতে বিশ্ববিদ্যালয়গুলোকে নির্দেশ দিয়েছে মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (২৫ এপ্রিল) শিক্ষা মন্ত্রণালয়ের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে এ নির্দেশনা সংক্রান্ত পোস্ট করা হযেছে। 

এতে জানানো হয়, বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক/স্নাতকোত্তর শিক্ষার্থীদের চাহিদা অনুযায়ী শিক্ষা সনদ দিতে আইনগত কোনো বাধা নেই। মালিকানা দ্বন্দ্ব, নিয়মিত ভিসি না থাকা, ইউজিসি ও মন্ত্রণালয়ের বিধিবিধান না মানাসহ বিভিন্ন কারণে নিয়মিত কনভোকেশনের অনুমোদন দেয় না সরকার। আর এ অজুহাতে প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলো হাজার হাজার গ্র্যাজুয়েটের সনদ আটকে রাখে বলে অভিযোগ রয়েছে। 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App