×

শিক্ষা

এসএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ ঘোষণা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৪, ০৯:১৯ পিএম

এসএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ ঘোষণা

ছবি: সংগৃহীত

এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল আগামী মে মাসের ৯ থেকে ১১ তারিখের মধ্যে প্রকাশিত হতে পারে। এরই মধ্যে ফল প্রকাশের সম্ভাব্য তারিখ নির্ধারণ করে এ সংক্রান্ত প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। 

শনিবার (২৭ এপ্রিল) বিকেলে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান তপন কুমার সরকার গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। 

তিনি বলেন, ফল প্রকাশের সম্ভাব্য তারিখ নির্ধারণ করে এ সংক্রান্ত প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। ৯, ১০ ও ১১ মে এই তিনটি তারিখের মধ্যে যেকোনো একদিন ফল প্রকাশের জন্য প্রস্তাব দেয়া হয়েছে। এখন প্রধানমন্ত্রীর সম্মতি পেলেই ফল প্রকাশের তারিখ চূড়ান্ত করা হবে।  

আরো পড়ুন: জবিতে মোট উপস্থিতি ৮৩ শতাংশ

সাধারণত পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে ফলাফল প্রকাশ করা হয়ে থাকে। সে হিসাবে, মে মাসের ১১ তারিখের মধ্যে ফলাফল প্রকাশিত হওয়ার কথা। 

এসএসসি ও এইচএসসির মতো পাবলিক পরীক্ষার ফলাফল প্রকাশের জন্য তিনদিনের সম্ভাব্য তারিখ ঠিক করে শিক্ষা মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠায় আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। এরপর শিক্ষা মন্ত্রণালয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের সঙ্গে পরামর্শ করে ফলাফল প্রকাশের তারিখ চূড়ান্ত করে। কারণ এসব পরীক্ষার ফলাফল প্রকাশের কার্যক্রম প্রধানমন্ত্রী উদ্বোধন করেন। ফলে তিনি যেদিন সময় দিতে পারেন, সেদিনই ফলাফল প্রকাশ করা হয়। 

উল্লেখ্য, গত ১৫ ফেব্রুয়ারি সারাদেশে একযোগে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়। লিখিত পরীক্ষা শেষ হয় গত ১২ মার্চ। ব্যবহারিক পরীক্ষা ১৩ থেকে ২০ মার্চের মধ্যে অনুষ্ঠিত হয়। ৯টি সাধারণ শিক্ষা বোর্ড এবং মাদ্রাসা ও কারিগরি বোর্ডের অধীনে এই পরীক্ষায় ২০ লাখ ২৪ হাজার ১৯২ জন পরীক্ষার্থী অংশ নেয়ার জন্য নিবন্ধন করে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

১৩ কোটি টাকা মূল্যের ৭ কেজি স্বর্ণসহ পাচারকারী আটক

দর্শনা সীমান্ত ১৩ কোটি টাকা মূল্যের ৭ কেজি স্বর্ণসহ পাচারকারী আটক

রেললাইনের পাশে অর্ধগলিত মরদেহ, পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ

রেললাইনের পাশে অর্ধগলিত মরদেহ, পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ

গৃহবধূর গোসলের ভিডিও ধারণ করে হয়রানি, ব্যবসায়ী গ্রেফতার

গৃহবধূর গোসলের ভিডিও ধারণ করে হয়রানি, ব্যবসায়ী গ্রেফতার

নির্বাহী আদেশে নিষিদ্ধ জামায়াত-শিবির

ফিরে দেখা ১ আগস্ট ২০২৪ নির্বাহী আদেশে নিষিদ্ধ জামায়াত-শিবির

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App