×

শিক্ষা

নটর ডেম কলেজ

একাদশে ভর্তিতে যোগ্যতা প্রকাশ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৪ মে ২০২৪, ০৪:১৭ পিএম

একাদশে ভর্তিতে যোগ্যতা প্রকাশ

ছবি: সংগৃহীত

নটর ডেম কলেজে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন করতে হবে অনলাইনে। ইতোমধ্যে নিজস্ব প্রক্রিয়ায় ভর্তির জন্য জিপিএসহ যোগ্যতার শর্ত প্রকাশ করা হয়েছে। 

মঙ্গলবার (১৪ মে) কলেজের একাদশ শ্রেণিতে ভর্তিসংক্রান্ত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। 

এতে বলা হয়েছে, শিক্ষা বোর্ড কর্তৃক ২০২৪-২৫ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি-আবেদনের তারিখ ঘোষণার পর ভর্তিসংক্রান্ত তথ্য কলেজের নিজস্ব ওয়েবসাইটে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হবে। প্রতিবছরের মতো এবারো নটর ডেম কলেজ নিজস্ব প্রক্রিয়ায় অনলাইনে ভর্তির আবেদন গ্রহণ করবে।

আরো পড়ুন: জিপিএ-৫ পেয়েও পছন্দের কলেজ পাবে না ৮০ হাজার শিক্ষার্থী

আবেদনের ন্যূনতম যোগ্যতা

বিজ্ঞান বিভাগ: বাংলা মাধ্যম ও ইংরেজি ভার্সন (উচ্চতর গণিতসহ) জিপিএ-৫, মানবিক বিভাগ জিপিএ-৩ এবং ব্যবসায় শিক্ষা বিভাগ জিপিএ-৪। এসএসসিতে বাংলা মাধ্যমের শিক্ষার্থীরা ইংরেজি ভার্সনের জন্য আবেদন করতে পারবে না। ‘ও’ লেভেল শিক্ষার্থীদের আবেদন গ্রহণ করা হয় না।

বিভাগ পরিবর্তনের ক্ষেত্রে

বিজ্ঞান বিভাগ থেকে ব্যবসায় শিক্ষা বিভাগে জিপিএ-৪.৫০, বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে মানবিক বিভাগে জিপিএ-৩.৫০।

এছাড়াও বিজ্ঞপ্তিতে আরো জানানো হয় যে, নটর ডেম কলেজে ভর্তির জন্য কোনো কোচিং সেন্টারে ভর্তির প্রয়োজন নেই।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইউরোপ থেকে ৩৫ বাংলাদেশিকে ফেরত

ইউরোপ থেকে ৩৫ বাংলাদেশিকে ফেরত

মঈন খানকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি

মঈন খানকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি

ট্রাম্প জামাতার ফোন হ্যাক, মিলল ‘মধ্যপ্রাচ্য পুনর্গঠনে’র নীল নকশার ইঙ্গিত

ট্রাম্প জামাতার ফোন হ্যাক, মিলল ‘মধ্যপ্রাচ্য পুনর্গঠনে’র নীল নকশার ইঙ্গিত

সোনা ও রুপার দাম আরও কমল

সোনা ও রুপার দাম আরও কমল

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App