×

শিক্ষা

কুরুচিপূর্ণ মন্তব্য করলে বহিষ্কার, সনদ বাতিলসহ আইনি ব্যবস্থা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৬ অক্টোবর ২০২০, ০৪:৩৮ পিএম

কুরুচিপূর্ণ মন্তব্য করলে বহিষ্কার, সনদ বাতিলসহ আইনি ব্যবস্থা

অধ্যাপক আই কে সেলিম উল্ল্যাহ খোন্দকার/ফাইল ছবি।

অনলাইন ক্লাসে কুরুচিপূর্ণ মন্তব্য করলে কলেজ থেকে বহিষ্কার ও আইসিটি আইনে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন কবি নজরুল সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক আই কে সেলিম উল্ল্যাহ খোন্দকার। তিনি আরো বলেন, পুরোনো কোন শিক্ষার্থী যদি এসব অনলাইন ক্লাসে কুরুচিপূর্ণ মন্তব্য করে তাহলে প্রয়োজনে তাদের সনদ বাতিলের ব্যবস্থা নেয়া হবে। প্রশংসাপত্র ইস্যুর প্রশ্নই আসে না।

মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে কবি নজরুল সরকারি কলেজের অফিসিয়াল ফেসবুক পেইজে নোটিশ জারি করে এমনটি ঘোষণা দিয়েছেন তিনি। নোটিশে তিনি লেখেন, যারা অনলাইন ক্লাসে বাজে কমেন্ট করছে, শিক্ষার্থী হলে প্রয়োজনে কলেজ হতে বহিষ্কার হবে। তদন্ত চলছে। এছাড়াও যারাই বাজে কমেন্ট করবে, শিক্ষার্থী বা শিক্ষার্থী নয়, আইসিটি আইনে ব্যবস্থা নেয়ার জন্য থানায় তাদের বিরুদ্ধে অভিযোগ করা হবে। পুরোনো শিক্ষার্থী হলে প্রয়োজনে সনদ বাতিলের ব্যবস্থা নেয়া হবে। প্রশংসাপত্র ইস্যুর প্রশ্নই আসে না।

এর আগে গত রবিবার (৪ অক্টোবর ) ২০২০-২১ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের অনলাইন কার্যক্রমের উদ্বোধনী ক্লাস শুরু করে কবি নজরুল সরকারি কলেজ। উদ্বোধনী দিনের ইংরেজি ও বাংলা ক্লাস চলাকালীন কয়েকটি ফেসবুক আইডি থেকে অশালীন মন্তব্য করে বেশি কিছু শিক্ষার্থী। সেখানে অশালীন শব্দ, পর্ণ তারকার নাম এবং বাজে ভাষা লিখে। ক্লাস শেষ হওয়ার সঙ্গে সঙ্গে এসব কুরুচিপূর্ণ মন্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ক্রিনশট আকারে কলেজের বিভিন্ন গ্রুপে ছড়িয়ে পড়ে। ওই সব স্ক্রিনশট সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের নিজেদের ব্যক্তিগত ফেসবুকে সেয়ার দিয়ে বিরূপ প্রতিক্রিয়া জানায়। অনেকে আবার কলেজ কর্তৃপক্ষের কাছে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার আহ্বান জানান।

এসব কুরুচিপূর্ণ মন্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ক্রিনশট আকারে ছড়িয়ে পড়ার পর এই প্রথম কলেজের পক্ষ থেকে নোটিশ জারি করে উক্ত কলেজের সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের সতর্ক করা হলো।

আরও পড়ুন...

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App