×

শিক্ষা

জাতীয় পর্যায়ে একক অভিনয়ে প্রথম, তাছনিমকে সংবর্ধনা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৪ জুলাই ২০২৪, ০৭:০৬ পিএম

জাতীয় পর্যায়ে একক অভিনয়ে প্রথম, তাছনিমকে সংবর্ধনা

ছবি: ভোরের কাগজ

জাতীয় পর্যায়ে একক অভিনয়ে প্রথম হয়ে প্রাথমিক শিক্ষা পদক-২০২৩ লাভ করেছে পিরোজপুর পিটিআই সংলগ্ন পরীক্ষণ বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী নিশাত তাছনিম। এজন্য তাকে সংবর্ধনা দিয়েছেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান।

বৃহস্পতিবার (৪ জুলাই) পিরোজপুর পিটিআইতে অনুষ্ঠিত অংশীজনের এক সভায় প্রধান অতিথি হিসেবে তিনি এ সংবর্ধনা দেন। 

পিটিআই’র সুপারিনটেনডেন্ট চিত্তরঞ্জন দত্তের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার কুমারেশ চন্দ্র গাছি। এছাড়া সভায় পিটিআই'র প্রশিক্ষকরা উপস্থিত ছিলেন। 

উল্লেখ্য, গত ২৭ জুন জাতীয় পর্যায়ে একক অভিনয়ে প্রথম হওয়ায় প্রধানমন্ত্রীর কাছ থেকে প্রাথমিক শিক্ষা পদক গ্রহণ করে তাছনিম।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App