×

শিক্ষা

কর্মবিরতির ১১ দিনে স্থবির জবি

Icon

জবি প্রতিনিধি

প্রকাশ: ১১ জুলাই ২০২৪, ০৮:২৭ পিএম

কর্মবিরতির ১১ দিনে স্থবির জবি

ছবি: ভোরের কাগজ

সর্বজনীন পেনশনের 'প্রত্যয়' স্কিম বাতিলের দাবিতে এগারো দিনের মতো সর্বাত্মক কর্মবিরতি পালন করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। 

বৃহস্পতিবার (১১ জুলাই) জবি শিক্ষক সমিতির ডাকে এ বিরতি পালন করেন শিক্ষকরা। এদিন দুপুর বারোটা থেকে একটা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার চত্বরে অবস্থান কর্মসূচিও পালন করেন শিক্ষকরা।

এ সময় জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ড. শেখ মাশরিক হাসান বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ন্যায্য দাবীসমূহ আদায় না হওয়া পর্যন্ত আমাদের সর্বাত্মক আন্দোলন চলবে। আমাদের এ আন্দোলন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমাজের সম্মান ও মর্যাদা রক্ষার আন্দোলন, বিশ্ববিদ্যালয়ের স্বায়ত্বশাসনে হস্তক্ষেপের বিরুদ্ধে আন্দোলন। তিনি আরো বলেন, শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতনস্কেল প্রবর্তনই শিক্ষকদের চলমান বৈষম্য থেকে মুক্তির একমাত্র উপায়। 

আরো পড়ুন : ক্যাম্পাসের ফটকের তালা ভেঙ্গে শাহবাগে জবি শিক্ষার্থীরা

জবি শিক্ষক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক ড. মো. মমিন উদ্দীন বলেন, 'বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা কোনো কনজুমার প্রোডাক্ট তৈরি করে না। তারা শিক্ষার্থীদের যোগ্য ও দক্ষ মানবসম্পদে পরিনত করে। প্রত্যয় স্কিমে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের পেনশন সুবিধা যেভাবে কর্তন করা হয়েছে তাতে আগামীদিনে কোনো মেধাবী শিক্ষার্থী এই পেশায় আসবে না। তাতে জাতি হিসেবে আমরা পিছিয়ে যাবো। বিশ্ববিদ্যালয়ে মেধাবী শিক্ষক থাকলে তার সুফল দেশের প্রতিটি নাগরিক পাবে। আমরা বিশ্বাস করি বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষকদের সুবিধা কর্তন করবেন না।

এ সময় বিভিন্ন অনুষদের ডিন, ইনস্টিটিউটের পরিচালক, বিভাগের চেয়ারম্যান ও বিভিন্ন বিভাগের শিক্ষকেরা অংশ নেন এবং তাদের দাবির প্রতি সমর্থন জানিয়ে বক্তব্য দেন। এছাড়া কর্মকর্তা সমিতি ও কর্মচারী সমিতিও কর্মবিরতি পালন করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App